শিরোনাম
◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ১০:৪৭ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স

কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং অনলাইন বুলিং রুখতে এক সাহসী ও কঠোর পদক্ষেপ নিল ফ্রান্স। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলিতে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার একটি বিল অনুমোদিত হয়েছে। গত ২৭ জানুয়ারি পাস হওয়া এই বিলটিকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ "ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ" হিসেবে অভিহিত করেছেন। এর মাধ্যমে শিশুদের শৈশবকে বাণিজ্যিক অ্যালগরিদমের হাত থেকে রক্ষা করার মিশনে নামল দেশটি।

সেপ্টেম্বর থেকেই কার্যকর হতে পারে আইন

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ চান, আগামী শিক্ষাবর্ষের শুরু অর্থাৎ ২০২৬ সালের সেপ্টেম্বর থেকেই এই আইন কার্যকর হোক। ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিলটির পক্ষে ১১৬টি এবং বিপক্ষে ২৩টি ভোট পড়ে। এখন বিলটি সিনেটে পাঠানো হবে। সেখানে অনুমোদনের পর ফের নিম্নকক্ষে চূড়ান্ত ভোটের মাধ্যমে এটি আইনে পরিণত হবে। এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সরকারকে বিশেষ নির্দেশ দিয়েছেন ম্যাক্রোঁ।

কেন এই কঠোর পদক্ষেপ?

ফ্রান্স সরকারের দাবি, স্ক্রিন আসক্তি, সাইবার বুলিং এবং কিশোর-কিশোরীদের ক্রমবর্ধমান মানসিক ঝুঁকি কমাতে এই নিষেধাজ্ঞার বিকল্প নেই। বিলটি পাসের পর প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, ‘আমাদের শিশুদের মস্তিষ্ক বিক্রির জন্য নয়। তাদের স্বপ্নগুলোকে আমরা সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমের হাতে ছেড়ে দিতে পারি না।’ 

তিনি আরও যোগ করেন, সরকার চায় এমন একটি প্রজন্ম গড়ে তুলতে যারা প্রজাতন্ত্রের মূল্যবোধে বিশ্বাসী হবে, কোনো উদ্বিগ্ন বা বিষণ্ণ প্রজন্ম নয়।

ডিজিটাল প্ল্যাটফর্মে কড়াকড়ি ও চ্যালেঞ্জ

প্রস্তাবিত আইনে কেবল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোই নয়, বরং যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মের 'সোশ্যাল নেটওয়ার্কিং ফিচার' ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা কার্যকর হবে। এছাড়া ব্যবহারকারীর বয়স যাচাইয়ের জন্য ইউরোপীয় ইউনিয়নের আইন মেনে কঠোর ভেরিফিকেশন ব্যবস্থা চালু করতে হবে প্ল্যাটফর্মগুলোকে।

বিশ্বের অন্যান্য দেশের প্রেক্ষাপট

ফ্রান্সের এই পদক্ষেপ অনেকটা অস্ট্রেলিয়ার পথ অনুসরণ করেই নেওয়া। উল্লেখ্য, গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে। তবে এই আইন কার্যকর করা বড় ধরণের চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। কারণ অনেক ক্ষেত্রেই কিশোর-কিশোরীরা ভিপিএন বা ভুয়া তথ্যের মাধ্যমে বয়সের সীমা এড়িয়ে যেতে পারে। তবুও শিশুদের সুরক্ষার খাতিরে একে সময়োপযোগী সিদ্ধান্ত বলছে ফ্রান্স সরকার।

সূত্র: ঢাকা মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়