শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ১১:৫০ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতঙ্ক ছড়াচ্ছে নতুন ধরনের সাইবার হামলা, বাঁচার উপায় কী?

ওয়েবসাইট বা ইউটিউবে বিজ্ঞাপন না দেখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ‘অ্যাড ব্লকার’ ব্যবহার করেন অনেকেই। ব্যবহারকারীদের এ আগ্রহ কাজে লাগিয়ে ভুয়া একটি অ্যাড ব্লকার এক্সটেনশনের মাধ্যমে নতুন ধরনের সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা। 

‘নেক্সশিল্ড’ নামের অ্যাড ব্লকার এক্সটেনশনটি গুগল ক্রোম ও মাইক্রোসফট এজ ব্রাউজার ক্র্যাশ করিয়ে ব্যবহারকারীকে বিভ্রান্ত করছে। পরে সেই পরিস্থিতির সুযোগ নিয়ে চালানো হচ্ছে ‘ক্লিকফিক্স’ কৌশলভিত্তিক প্রতারণামূলক আক্রমণ।

সাইবার নিরাপত্তা গবেষকদের দাবি, এই কৌশলের মাধ্যমে মূলত করপোরেট নেটওয়ার্কে ‘মডেলোর‍্যাট’ নামের একটি পাইথনভিত্তিক রিমোট অ্যাকসেস টুল ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ম্যালওয়্যার আক্রান্ত কম্পিউটারের ওপর দূর থেকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম। তদন্তে দেখা গেছে, নেক্সশিল্ড সম্পূর্ণ ভুয়া ও ক্ষতিকর একটি এক্সটেনশন। পরে এটি ক্রোম ওয়েব স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান হান্ট্রেস জানিয়েছে, ব্রাউজারের ভেতরে অনবরত ‘ক্রোম রানটাইম’ পোর্ট সংযোগ তৈরি করে নেক্সশিল্ড। এর ফলে ব্রাউজারের মেমোরি দ্রুত কমে যায় এবং ডিনায়াল অব সার্ভিস হামলার সুযোগ তৈরি হয়। এতে ট্যাব ফ্রিজ হয়ে যাওয়া, সিপিইউ ও র‍্যাম ব্যবহারের অস্বাভাবিক বৃদ্ধি এবং ব্রাউজারের সামগ্রিক অকার্যকারিতা দেখা দেয়। একপর্যায়ে ক্রোম বা এজ পুরোপুরি হ্যাং বা ক্র্যাশ করে, যা বন্ধ করতে ব্যবহারকারীকে উইন্ডোজ টাস্ক ম্যানেজার ব্যবহার করতে হয়। এ কারণে হামলাটিকে ‘ক্লিকফিক্স’–এর একটি নতুন রূপ হিসেবে চিহ্নিত করেছেন গবেষকেরা। 

এই হামলার পেছনে ‘কংটিউক’ নামের একটি সাইবার অপরাধী গোষ্ঠী জড়িত বলে ধারণা করা হচ্ছে।

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ ধরনের হামলা এড়াতে হলে কোনো বাইরের কমান্ড চালানোর আগে তার ঝুঁকি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি। পাশাপাশি, শুধু বিশ্বস্ত ও নির্ভরযোগ্য উৎস থেকে ব্রাউজার এক্সটেনশন ইনস্টল করতে হবে। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়