শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:২৫ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাটজিপিটিতে যুক্ত হলো অ্যাপল মিউজিক: এখন কথা বলেই বানানো যাবে পছন্দের প্লেলিস্ট

চ্যাটজিপি এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নয়, বরং আপনার মিউজিক অভিজ্ঞতাও সহজ করতে পারবে। সম্প্রতি ওপেনএআই চ্যাটজিপিতে নতুন একটি অ্যাপ ডিরেক্টরি চালু করেছে, যেখানে এবার যুক্ত হয়েছে অ্যাপল মিউজিক। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজভাবে গান খুঁজতে, প্লেলিস্ট তৈরি করতে এবং নিজের মিউজিক লাইব্রেরি সাজাতে পারবেন।

নতুন ইন্টিগ্রেশনের মাধ্যমে ব্যবহারকারীরা সহজ ভাষায় গান খোঁজার অনুরোধ করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি চাইলে লিখে দিতে পারেন, ‘আমার জন্য ৩০টি রক অ্যান্ড রোল ক্রিসমাস গান দিয়ে একটি প্লেলিস্ট তৈরি করো, তবে ক্লাসিক গান বাদ দাও।’ এমনকি টিভি শো বা সিনেমার থিম অনুযায়ীও প্লেলিস্ট বানানো যাবে। চ্যাটজিপিটি সেগুলো নির্বাচিত গান দিয়ে আপনার অ্যাপল মিউজিক অ্যাকাউন্টে প্লেলিস্ট যুক্ত করবে।

যদি গানের নাম মনে না থাকে, তাতেও সমস্যা নেই। আপনি অজানা বা অস্পষ্ট বর্ণনা দিয়ে গান খুঁজতে পারবেন, যেমন ‘কোনো সিনেমার রোমান্টিক গান’ বা ‘মুড অনুযায়ী গান।’

ছোট গান স্যাম্পল চ্যাটজিপিতে শোনা যাবে, তবে পুরো গান স্ট্রিম করতে হলে অ্যাপল মিউজিক অ্যাপ ব্যবহার করতে হবে।

একটি বড় সুবিধা হলো পার্সোনালাইজড রেকমেন্ডেশন। চ্যাটজিপিটি আপনার আগের পছন্দের গান ও শিল্পীর তথ্য মনে রেখে নতুন গান সাজেস্ট করতে পারবে। এতে আপনার মিউজিক অভিজ্ঞতা আরও ব্যক্তিগত এবং মজাদার হবে।

অ্যাপল মিউজিক ব্যবহার করতে হলে প্রথমে চ্যাটজিপির অ্যাপ ডিরেক্টরিতে যেতে হবে, অ্যাপল মিউজিকের সঙ্গে অ্যাকাউন্ট কানেক্ট করে লগইন করতে হবে। এরপর চ্যাটে @AppleMusic লিখে সরাসরি অ্যাপটি ব্যবহার করা যাবে। সূত্র: কালবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়