শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৭ সকাল
আপডেট : ১৯ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯০ লাখ নিউরন ও ২৬ বিলিয়ন সিন্যাপ্স যুক্ত ভার্চুয়াল মস্তিষ্ক তৈরি করলেন বিজ্ঞানীরা

বিশ্বের অন্যতম শক্তিশালী সুপারকম্পিউটার ব্যবহার করে বিজ্ঞানীরা একটি অত্যন্ত বিস্তারিত ভার্চুয়াল মাউসের মস্তিষ্ক তৈরি করেছেন। এই মডেল মানব মস্তিষ্ক বোঝা ও আলঝেইমারের মতো রোগের গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অ্যালেন ইনস্টিটিউট এবং জাপানের ইউনিভার্সিটি অব ইলেকট্রো-কমিউনিকেশনস যৌথভাবে এই প্রকল্প পরিচালনা করে।

গবেষক দলটি জানিয়েছে, তারা প্রথমবারের মতো একটি মাউসের পুরো কর্টেক্স (cortex—মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণ অংশ) ভার্চুয়ালভাবে পুনর্নির্মাণ করতে পেরেছেন। যদিও মাউসের মস্তিষ্ক মানুষের তুলনায় ছোট ও কম জটিল, তবুও গঠনের দিক থেকে দুটি মস্তিষ্কের মধ্যে বহু গুরুত্বপূর্ণ মিল আছে। তাই এই ভার্চুয়াল মডেল ভবিষ্যতের গবেষণায় মূল্যবান তথ্য দেবে।

ভার্চুয়াল মস্তিষ্কটিতে যুক্ত হয়েছে প্রায় ৯০ লাখ নিউরন এবং ২৬ বিলিয়ন সিন্যাপ্স—যেগুলো ৮৬টি ভিন্ন অঞ্চলের সঙ্গে যুক্ত। সুপারকম্পিউটারটি প্রতি সেকেন্ডে বিপুল পরিমাণ গণনা করতে পারে। ফলে মস্তিষ্কের ভেতরে কীভাবে সংকেত আদান–প্রদান হয় তা খুব কাছ থেকে দেখা সম্ভব।

তুলনামূলকভাবে বাস্তব মস্তিষ্কে প্রায় ৭ কোটি নিউরন থাকে, যা আকারে একটি বাদামের মতো। কিন্তু জীবন্ত মস্তিষ্কে যেসব পরীক্ষা করা কঠিন বা অসম্ভব, সেগুলো এই ভার্চুয়াল মডেলে করা যাবে বলেই গবেষকেরা মনে করছেন। এতে স্নায়বিক রোগ সম্পর্কে আরও গভীর ধারণা পাওয়া যাবে।

অ্যালেন ইনস্টিটিউটের কম্পিউটেশনাল নিউরোসায়েন্টিস্ট অ্যান্টন আরখিপভ বলেন, এটি দেখাচ্ছে আমরা সঠিক পথে আছি। পর্যাপ্ত কম্পিউটিং শক্তি পেলে আরও বড় ও নির্ভুল মস্তিষ্কের মডেল বানানো সম্ভব।

এই গবেষণার ফলাফল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত SC25 সুপারকম্পিউটিং সম্মেলনে উপস্থাপন করা হয় এবং অনলাইনে প্রকাশিত হয়েছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়