শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০২:১৮ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধ হ্যান্ডসেট ব্যবহারকারীদের জন্য বিটিআরসির সুখবর

দেশে অবৈধ মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার বন্ধ এবং টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেম চালু করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই দিন থেকে দেশের নেটওয়ার্কে কোনো অবৈধ বা আনঅফিশিয়াল স্মার্টফোন আর সচল থাকবে না।

তবে, ব্যবহারকারীদের জন্য সুখবর হলো—NEIR চালুর আগেই নেটওয়ার্কে বর্তমানে যুক্ত থাকা বৈধ ও অবৈধ সব ধরনের ফোনই স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। ফলে বর্তমানে ব্যবহৃত কোনো ফোনই বন্ধ হওয়ার আশঙ্কা নেই।

রোববার (১৬ নভেম্বর) বিটিআরসি এক বার্তায় জানায়, ১৬ ডিসেম্বরের আগে যেসব ফোন নেটওয়ার্কে রয়েছে, সেগুলোর তথ্য নিয়ে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে, সিস্টেম চালুর পর থেকে অবৈধ হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হতে পারবে না।

হ্যান্ডসেটের বৈধতা যাচাই করবেন যেভাবে
ভবিষ্যতে যেকোনো হ্যান্ডসেট কেনার আগে গ্রাহকদের সেটির বৈধতা যাচাই করতে হবে। ফোন বৈধ কিনা, তা সহজে চেক করার প্রক্রিয়া:

১.  মোবাইলে *#06# ডায়াল করে ১৫ সংখ্যার IMEI নম্বর বের করুন।
২.  এরপর মেসেজ অপশনে লিখুন: KYD<স্পেস>IMEI নম্বর
৩.  মেসেজটি ১৬০০২ নম্বরে পাঠিয়ে দিন।
৪.  ফিরতি বার্তায় ফোনটি বৈধ নাকি অবৈধ, তা জানানো হবে।

এনইআইআর সংক্রান্ত যেকোনো তথ্য জানতে গ্রাহকেরা নিম্নলিখিত মাধ্যমগুলোতে যোগাযোগ করতে পারবেন:

* হেল্পডেস্ক নম্বর ১০০
* যে-কোনো অপারেটর থেকে *16161# (সেবা চালু হবে ১৬ ডিসেম্বর থেকে)
* অপারেটরের কাস্টমার কেয়ার নম্বর ১২১
* সরাসরি কাস্টমার কেয়ার সেন্টার
* বিটিআরসি'র অফিসিয়াল ওয়েবসাইট

অবৈধ মোবাইল হ্যান্ডসেটের প্রবাহ বন্ধ এবং নিরাপদ টেলিকম সেবা নিশ্চিত করতে বিটিআরসি'র এই পদক্ষেপটিকে টেলিযোগাযোগ খাতে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। উৎস: নিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়