শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ১০:৩৩ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তিতে চীনের তৈরি বায়োমিমেটিক জেলিফিশ রোবট 'আন্ডারওয়াটার ফ্যান্টম'

চীনের শানসি প্রদেশের শি’আনে অবস্থিত নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটির একদল গবেষক একটি উচ্চমাত্রার বায়োমিমেটিক রোবট উদ্ভাবন করেছেন, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ও জেলিফিশের প্রাকৃতিক নকশার সমন্বয়ে তৈরি। ‘আন্ডারওয়াটার ফ্যান্টম’ নামে পরিচিত এই ক্ষুদ্র রোবটটির প্রস্থ ১২০ মিলিমিটার এবং ওজন মাত্র ৫৬ গ্রাম। 

রোবটটির স্বচ্ছ দেহে ব্যবহৃত হয়েছে ইলেক্ট্রোহাইড্রোলিক কৃত্রিম পেশী। যা মাত্র ২৮.৫ মিলিওয়াট শক্তি ব্যবহার করে কাজ করে।

এর ফলে এটি প্রায় নীরব, শক্তি-সাশ্রয়ী ও দীর্ঘ সময় পানির নিচে চলাচল করতে সক্ষম।

‘আন্ডারওয়াটার ফ্যান্টম’-এর অন্তর্নির্মিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এটিকে স্বয়ংক্রিয় নেভিগেশন ও পরিবেশগত সংবেদনের ক্ষমতা প্রদান করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা মাইক্রো ও ন্যানো সিস্টেমস ফর এরোস্পেসের মূল পরীক্ষাগারের এই প্রকল্পটি গভীর সমুদ্র অনুসন্ধানে আরও বুদ্ধিমান, টেকসই ও পরিবেশবান্ধব প্রযুক্তি উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে।

সূত্র : চায়না ডেইলি

  • সর্বশেষ
  • জনপ্রিয়