শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ১১:২৮ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পছন্দের সিমগুলো রেখে বাকিগুলো ডি-রেজিস্টার করুন, যেভাবে করবেন

বাংলাদেশে কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে। এ বিষয়টি ঘোষণা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি জানিয়েছে, নিজের এনআইডিতে পছন্দমতো ১০টি সিম রাখার সুযোগ আছে। বাকি সব সিম বাতিল করতে হলে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারের মাধ্যমে আবেদন করতে হবে।

কীভাবে জানবেন নিজের নামে কয়টি সিম আছে?
১. মোবাইল থেকে *16001# ডায়াল করুন।
২. জাতীয় পরিচয়পত্রের শেষ ৪ ডিজিট লিখে সেন্ড করুন।
৩. ফিরতি এসএমএসে জানানো হবে আপনার এনআইডিতে মোট কতটি সিম নিবন্ধিত আছে।

কীভাবে ডি-রেজিস্টার করবেন?
১. আপনার যে অতিরিক্ত সিমগুলো বাতিল করতে চান, সেগুলো নিয়ে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যান।
২. অপারেটরের নিয়ম অনুযায়ী আবেদনপত্র পূরণ করে জমা দিন।
৩. প্রক্রিয়া শেষে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার হয়ে যাবে।

বিটিআরসি সতর্ক করেছে, যদি কেউ এই প্রক্রিয়া অনুসরণে ব্যর্থ হন, তাহলে অতিরিক্ত সিমগুলো দৈবচয়নের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে।

২০১৭ সালে কমিশন সর্বোচ্চ ১৫টি সিমের অনুমতি দিয়েছিল। তবে চলতি বছরের ১৯ মে থেকে এটি ১০টিতে নামিয়ে আনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়