শিরোনাম
◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৬ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার: যে কোনো ভাষার মেসেজ মুহূর্তেই অনুবাদ

হোয়াটসঅ্যাপে এখন থেকে অপরিচিত ভাষার মেসেজ অনুবাদ করতে আর আলাদা কোনো অ্যাপের প্রয়োজন হবে না। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে যুক্ত হয়েছে নতুন অনুবাদ ফিচার, যা ব্যবহারকারীদের জন্য যোগাযোগকে আরও সহজ করে তুলবে।

কীভাবে কাজ করবে ফিচারটি?

যদি কোনো মেসেজের ভাষা ব্যবহারকারীর বোধগম্য না হয়, তাহলে সেটির ওপর লং প্রেস করতে হবে। এরপর স্ক্রিনে ‘ট্রান্সলেট’ অপশন দেখা যাবে। ওই অপশনে চাপ দিলে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। নির্বাচন করার পর মুহূর্তেই মেসেজটি অনুবাদ হয়ে যাবে।

বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটিরও বেশি। বিভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে যোগাযোগে অনেক সময় ভাষাগত প্রতিবন্ধকতা তৈরি হয়। নতুন এই ফিচার সে সমস্যা দূর করবে বলে আশা করা হচ্ছে। ফলে এক দেশের মানুষ অন্য দেশের মানুষের পাঠানো বার্তাও সহজে বুঝতে পারবেন।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, ধাপে ধাপে সবার জন্য এই সুবিধা উন্মুক্ত করা হচ্ছে। যাদের ফোনে অ্যাপটির সর্বশেষ সংস্করণ ইনস্টল করা আছে, তারাই প্রথমে এই ফিচার পাবেন। এখনো ফিচারটি দেখা না গেলে অ্যাপটি হালনাগাদ (আপডেট) করার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়