শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনমতো ছবি তৈরি করতে চাইলে জানুন জেমিনি এআই-এর ৪টি গোপন কৌশল

বহুবার চেষ্টার পরও অনেকেই Gemini AI ব্যবহার করে মনমতো ছবি তৈরি করতে পারছেন না। এদিকে ব্যবহারকারীরা বুঝে উঠতে পারছেন না যে সমস্যাটা কোথায়। এক পর্যায়ে বিরক্ত হয়ে যাচ্ছেন তাঁরা। কিন্তু হাল না ছেড়ে আগে বুঝতে হবে কীভাবে নির্দেশ দিলে সহজেই সঠিকটা বুঝতে পারবে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স। চলুন আজ জেনে নেওয়া যাক কীভাবে নির্দেশ দিলে মুহূর্তেই মিলবে মনে মতো ছবি।

১. স্পষ্টভাবে নির্দেশ দিতে হবে আপনি কী চাইছেন। কেমন পোশাক, মুখভঙ্গির মতো সব বিষয় উল্লেখ করে দিতে হবে। ধরুন চাইছেন, বৃষ্টির মাঝে রেনকোট পরা ছবি। সেটাই ইংরাজিতে প্রম্পট করুন। লিখুন, ‘বৃষ্টির মাঝে রেনকোট পরে দাঁড়িয়ে একটি মেয়ে।’

২. আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কেমন চাইছেন তাও স্পষ্ট করে বলতে হবে Gemini AI-কে। ধরুন দিনের আলোয় প্রকৃতির মাঝে, নদীতে নৌকোয় বসা ছবি চাইছেন, তাহলে শুধু ‘আউটডোর’ লিখে সেরে ফেললেই হবে না। বিস্তারিত লিখুন, “ভোরবেলা কুয়াশাচ্ছন্ন পরিবেশে নদীতে নৌকোয়।”

৩. ছবির মুড, আর্টিস্টিক স্টাইল, আর্ট মুভমেন্ট, সবটাই উল্লেখ করে দিতে হবে।

৪. একেবারে মনমতো ছবি পেতে লেন্স, লাইটের সেটাপ, রেজলিউশন উল্লেখ করুন। ধরুন লিখলেন, “Nikon Z9, 35mm f/1.8 lens-এর ছবি। 8K রেজলিউশন।”

মাথায় রাখবেন আপনার নির্দেশ যতটা স্পষ্ট হবে, ছবিও ততটাই মনের মতো হবে। ধরুন লিখলেন, ‘Man in a Forest’, তাতেও আপনি জঙ্গলের মাঝে ব্যক্তির ছবি পাবেন। কিন্তু সেখানেই কেমন জঙ্গল, ঠিক কতটা আলো, ক্যামেরা অ্যাঙ্গেল-সহ যাবতীয় খুঁটিনাটি উল্লেখ করেন, তাহলেই ছবি হবে আকর্ষণীয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়