শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ১১:৩৯ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে সিড়ি নিয়ে যাবে ৮৮ তলা ভবনের চেয়ে উঁচু পাহাড়ে! (ভিডিও)

চীনের দক্ষিণ-পূর্বের জিয়াংশি প্রদেশের লিংসান পর্বতে পর্যটকদের জন্য চালু হয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ পাহাড়ি এস্কেলেটর, যা প্রকৌশলীরা 'ক্লাউড লেডার' বা 'মেঘের সিঁড়ি' নামে অভিহিত করছেন। এই অত্যাধুনিক ব্যবস্থা পর্যটকদের সরাসরি মেঘের রাজ্যে পৌঁছে দিচ্ছে, যেখানে চূড়ায় উঠতে আর কষ্ট করতে হবে না। সূত্র: আরটিভি নিউজ

দ্রুত আরোহণ: এই চলন্ত সিঁড়ির মাধ্যমে পাহাড় বেয়ে চূড়ায় ওঠার সময় কমে এসেছে। আগে যেখানে দুই ঘণ্টা সময় লাগতো, এখন মাত্র ১০ মিনিটেই পৌঁছে যাওয়া যায়।

উচ্চতা: এটি আটাশিতলা ভবনে উঠলে যতটা উচ্চতায় পৌঁছানো যায়, ঠিক ততটাই উঁচুতে নিয়ে যায় পর্যটকদের।

অপূর্ব দৃশ্য: পাহাড়ের গা ঘেঁষে ওঠার সময় দৃশ্যপট দ্রুত বদলাতে থাকে। দেখা মেলে সবুজ বন, ঝর্ণার শব্দ এবং নীল আকাশে ভেসে থাকা তুলোর মতো সাদা মেঘের। মুগ্ধ পর্যটকরা একে 'প্রকৃতি আর প্রযুক্তির এক মেলবন্ধন' বলে অভিহিত করেছেন।

সবার জন্য সুবিধা: এস্কেলেটরটিতে পাঁচটি ধাপে মোট ৫০টি চলন্ত সিঁড়ি সাজানো হয়েছে। সবচেয়ে বড় সুবিধা হলো—বয়স্ক মানুষ, ছোট শিশু কিংবা প্রতিবন্ধীরাও সমানভাবে পাহাড়ের এই সৌন্দর্য উপভোগ করতে পারছেন।

পর্যটন ব্যবস্থার প্রসার: চীনের পর্যটন মন্ত্রণালয় এই উদ্যোগকে 'সবার জন্য উন্মুক্ত ভ্রমণ ব্যবস্থার' (Accessible Tourism) এক বড় পদক্ষেপ হিসেবে দেখছে।

ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ লিংসান পর্বতে ৭২টি চূড়া এবং ১৪৯৬ মিটার উঁচু প্রধান শৃঙ্গ রয়েছে। একসময় এটি তাওবাদ ও বৌদ্ধ ধর্মের সাধনাস্থল ছিল। আধুনিক এই মেঘের সিঁড়ি নির্মাণে খরচ হয়েছে ১২৭ মিলিয়ন ইউয়ান বা ২৭ কোটি ৩০ লাখ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়