শিরোনাম
◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার ◈ দুবাইয়ে বেনজীর গ্রেফতার, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার ◈ বিশ্বের ধনীতমদের একজন, বিলাসবহুল প্রাসাদ নয়, ছোট্ট ঘরেই থাকেন ইলন মাস্ক, কারণ কী? ◈ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ এখন বাংলাদেশ, বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ রাশিয়া ◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন!

প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ০৩:৪৫ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে প্রত্যাশিত ফল পায়নি ব্রাজিল। ১-১ গোলের ড্রয়ে মাঠ ছাড়ার পর দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন সেলেসাও ডিফেন্ডার দানিলো। বিশেষ করে প্রথমার্ধের খেলাকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন তিনি।

ম্যাচ শেষে দানিলো বলেন, ‘প্রথমার্ধে আমাদের মধ্যে স্নায়ুচাপ কাজ করেছে। তবে বিশ্বকাপের মতো বড় আসরে এ ধরনের চাপ সামলাতে না পারলে তার মূল্য দিতে হয়। সত্যি বলতে, ভাগ্য ভালো যে আমরা আরও গোল খাইনি।’

তিনি বলেন, ‘প্রথমার্ধ ১-১ গোলে শেষ হয়েছে। এটাকে আমাদের জন্য সতর্কবার্তা হিসেবে দেখতে হবে। পরের ম্যাচের আগে দ্রুত শিক্ষা নিতে হবে, কারণ এমন পারফরম্যান্স নিয়ে এগোনো কঠিন।’

ফ্লামেঙ্গোর এই ডিফেন্ডার মনে করেন, বিরতির পর দল নিজেদের ছন্দে ফিরতে পেরেছিল। তার ভাষায়, ‘দ্বিতীয়ার্ধে আমরা অনেক বেশি শান্ত ছিলাম। মাঠের জায়গাগুলো ভালোভাবে কাজে লাগাতে পেরেছি এবং তখনই আমাদের আসল খেলাটা দেখা গেছে। কিন্তু প্রথমার্ধে আচরণ, কৌশল ও টেকনিক্যাল দিক থেকে আমরা নিজেদের মানের অনেক নিচে ছিলাম।’

তিনি আরও বলেন, ‘প্রথমার্ধে পিছিয়ে না পড়াটা আমাদের জন্য সৌভাগ্যের ছিল। ম্যাচ আমাদের ঘুরে দাঁড়ানোর আরেকটি সুযোগ দিয়েছে। এখন সেই সুযোগ কাজে লাগিয়ে ভুলগুলো শুধরে নিতে হবে।’

মরক্কোর বিপক্ষে ড্রয়ের ফলে গ্রুপপর্বে কিছুটা চাপে পড়েছে ব্রাজিল। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২০ জুন গ্রুপের তলানিতে থাকা হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে সেলেসাওরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়