শিরোনাম
◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬, ০৭:৩৬ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক বিশ্বকাপ থেকে রেফারিদের আয় কত? জেনে নিন চমকপ্রদ তথ্য

ফুটবল বিশ্বকাপ মানেই কোটি কোটি ডলারের খেলা। মাঠে ২২ জন খেলোয়াড়ের পাশাপাশি একটি ম্যাচের সঙ্গে যুক্ত থাকেন আরও অনেক ব্যক্তি।

বিশ্বকাপে খেলা মানে একজন খেলোয়াড়ের বিপুল পারিশ্রমিক। তবে বিশ্বকাপে শুধু খেলোয়াড়রাই নন, মোটা অঙ্কের পারিশ্রমিক পান রেফারিরাও।

২০২৬ ফিফা বিশ্বকাপে দায়িত্ব পাওয়া রেফারিরাও তার ব্যতিক্রম নন। এবার বিশ্বকাপে দায়িত্ব পালন করা রেফারিদের বেতন কত, জানেন? এই প্রতিবেদনে রইল বিস্তারিত।
রিপোর্ট অনুযায়ী, একজন রেফারি একটি বিশ্বকাপ থেকে সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত আয় করতে পারেন। টুর্নামেন্টের নকআউট পর্ব ও শেষের দিকের ম্যাচগুলো পরিচালনার সুযোগ পেলে অতিরিক্ত বোনাসও দেওয়া হয় তাদের।

ইংল্যান্ডের দুই অভিজ্ঞ প্রিমিয়ার লিগ রেফারি মাইকেল অলিভার এবং অ্যান্টনি টেলরকে এবার বিশ্বকাপের জন্য বেছে নিয়েছে ফিফা। ইংল্যান্ড জাতীয় দল ফাইনালে না উঠলে তাদের মধ্যে কেউ বিশ্বকাপ ফাইনাল পরিচালনার সুযোগও পেতে পারেন।

চলতি মৌসুমেই প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং উয়েফার বিভিন্ন প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনা করে প্রায় আড়াই লাখ পাউন্ড করে আয় করেছেন অলিভার ও টেলর। ২০২২ কাতার বিশ্বকাপেও তারা দায়িত্ব পালন করেছিলেন। তবে এবার নকআউট পর্ব পর্যন্ত টিকে থাকলে তাদের আয় আরও বাড়তে পারে।

সম্প্রতি ডেইলি মেইল–এর ‘হুইসেলব্লোয়ার্স’ পডকাস্টে বিশ্বকাপ ও ইউরোতে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরেন প্রিমিয়ার লিগের প্রাক্তন রেফারি মার্ক ক্ল্যাটেনবার্গ। তিনি ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে পর্তুগাল ও ফ্রান্সের ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন।

ক্ল্যাটেনবার্গ জানান, আন্তর্জাতিক টুর্নামেন্টে রেফারিদের পারিশ্রমিক সাধারণত টুর্নামেন্টভিত্তিক নির্ধারণ করা হয়। তার মতে, ইউরো ২০১৬–তে সবচেয়ে সফল রেফারিরা প্রায় ৬০ হাজার ইউরো পর্যন্ত আয় করেছিলেন। ফাইনাল ও নকআউট পর্বের ম্যাচ পরিচালনা করলে অতিরিক্ত অর্থও দেওয়া হতো।

তবে বিশ্বকাপের ক্ষেত্রে পারিশ্রমিকের পরিমাণ দীর্ঘদিন ধরেই প্রায় একই রয়েছে বলে জানান তিনি। তার হিসাব অনুযায়ী, ফাইনালসহ গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করলে একজন রেফারির মোট আয় ৬০ হাজার থেকে ৭০ হাজার ডলারের মধ্যে হতে পারে। এ ছাড়া টুর্নামেন্ট চলাকালীন দৈনিক ভাতা (ডেইলি অ্যালাউন্স)ও পান রেফারিরা। ফলে পুরো বিশ্বকাপে তাদের মোট উপার্জনের পরিমাণ আরও বাড়ে।

খেলোয়াড়দের কোটি কোটি ডলারের চুক্তির তুলনায় এই অঙ্ক খুব বেশি না হলেও, ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে ম্যাচ পরিচালনার পাশাপাশি উল্লেখযোগ্য আর্থিক পুরস্কারও পেয়ে থাকেন বিশ্বের সেরা রেফারিরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়