শিরোনাম
◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ০৯:৪৫ সকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাইটক্লাব বিতর্কে জড়ি‌য়ে পরায় ক্রিকেট ছে‌ড়ে দি‌তে পা‌রেন ইং‌লিশ খে‌লোয়াড় বেন স্টোকস

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস দ‌লের নেতৃত্ব ছাড়তে পারেন। এমনকী ক্রিকেট থেকেও অবসর নিতে পারেন তিনি। সতীর্থ গাস আটকিনসনের সঙ্গে নাইটক্লাব বিতর্কে জড়িয়ে পড়ার পর এমন সিদ্ধান্ত নিতে চলেছে ইংল্যান্ডের অলরাউন্ডার। লর্ডসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ১১৫ রানে জেতার পর সোমবার ভোর রাতে ইংল্যান্ডের দুই তারকাকে একটি পানশালায় পাওয়া যায়। একটি অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়েন তাঁরা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে, বোর্ডের সিদ্ধান্তের আগেই, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যেতে পারেন স্টোকস। 

এক সূত্র জানান, 'শুনছি স্টোকস নিজেই আগে সিদ্ধান্ত নিয়ে নেবে। দুর্ভাগ্যবশত, শোনা যাচ্ছে, ও শুধু টেস্ট অধিনায়কত্ব ছাড়বে না, লাল বলের ক্রিকেটে থেকে অবসরও নেবে। এটা হলে খুবই দুঃখজনক হবে। আশা করব ও এটা করবে না। আশা, ও নিজের জন্য লড়াই করবে। যে বেন স্টোকসকে আমরা চিনি।' স্টোকস বর্তমানে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। দলের লাল বলের সেটআপে গুরুত্বপূর্ণ অঙ্গ। এখন শুধুমাত্র টেস্ট ক্রিকেট খেলেন। এই ফরম্যাটে থেকে অবসর মানে, দীর্ঘ ১৫ বছরের ক্রিকেট জীবনকে বিদায় জানানো। কিছু মিডিয়া রিপোর্টে জানা গিয়েছে, অ্যাশেজের পর থেকে হেড কোচ ব্রেন্ডন ম্যাকালামের সঙ্গে সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়েছে। এই বিতর্কের জেরে নিজের ভূমিকা থেকে অব্যাহতি নিতে পারেন স্টোকস।

আরও একটি রিপোর্টে জানা যাচ্ছে, ক্রিকেট থেকে বিরতি নিতে পারেন স্টোকস। মানসিক স্বাস্থ্যের জন্য ২০২১ সালে ক্রিকেট থেকে লম্বা বিরতি নিয়েছিলেন বেন। তার একবছর পর জো রুটের জায়গায় টেস্ট অধিনায়ক নির্বাচিত হন। সোমবার ইসিবি জানিয়ে দেয়, ইংল্যান্ডের জয় উদযাপন করার সময়, একটি ঘটনায় জড়িয়ে পড়েন স্টোকস এবং আটকিনসন। ইসিবির বিবৃতিতে বলা হয়, 'সোমবার নাইটক্লাবে যখন ঘটনা ঘটে, বেন স্টোকস এবং আটকিনসন উপস্থিত ছিল। আমরা আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করা হবে। 

স্টোকসের থেকে পুরো ঘটনা না জানা পর্যন্ত দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করা হবে না। তবে সিরিজের বাকি ম্যাচে স্টোকস এবং আটকিনসনের থাকার সম্ভাবনা নেই। আগের অ্যাশেজ সফরে বিতর্কে জড়িয়ে পড়েছিল ইংল্যান্ডের ক্রিকেটাররা। অত্যধিক মদ্যপানের জন্য সমালোচিত হতে হয়। কয়েক মাস কাটতে না কাটতেই ফের বিতর্কে ইংল্যান্ড দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়