শিরোনাম
◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি

প্রকাশিত : ১০ জুন, ২০২৬, ০৭:৩০ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৯:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার

স্পোর্টস ডেস্ক : তিন ম‌্যাচ সি‌রি‌জের প্রথম ওয়ান‌ডে‌তে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৮৬ রানের জয় তুলে নেওয়ার পর তার ইতিবাচক প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়েও। এতে সবচেয়ে বেশি চমক দেখিয়েছেন তানজিদ হাসান তামিম ও নাহিদ রানা।

আইসিসির নতুন র‍্যাঙ্কিং অনুযায়ী, ব্যাটারদের তালিকায় উল্লেখযোগ্য উন্নতি করেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। সাত ধাপ এগিয়ে এখন ৩৩ নম্বরে অবস্থান করছেন তিনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও দুই ধাপ এগিয়ে অবস্থান করছেন ২৯তম স্থানে। তবে এক ধাপ পিছিয়ে ২৭ নম্বরে নেমে গেছেন তাওহিদ হৃদয়। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।

বোলারদের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি এসেছে তরুণ টাইগার পেসার নাহিদ রানার। ২৩ ধাপ এগিয়ে তিনি এখন অবস্থান করছেন ২৪ নম্বরে। বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থানে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। তিনি  অবস্থান করছেন ৮ নম্বরে।

এছাড়া দুই ধাপ এগিয়ে ৩৭তম স্থানে উঠেছেন মুস্তাফিজুর রহমান। বর্তমানে বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান।

তবে অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে এসেছেন মেহেদী হাসান মিরাজ। এই বিভাগে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়