শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১০ জুন, ২০২৬, ১২:২৮ রাত
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের নতুন পর্ষদ এখন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করার পথে। গত রোববারের নির্বাচনে চূড়ান্ত হওয়া পরিচালকদের নিয়ে মঙ্গলবার প্রথমবারের মতো বোর্ড সভায় বসেন সভাপতি তামিম ইকবাল। সেই বৈঠকেই বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বণ্টন সেরে ফেলা হয়েছে।

নির্বাচনে মোট ২৫ জন পরিচালক বিজয়ী হলেও একজন ইতিমধ্যে সরে দাঁড়িয়েছেন। রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মীর শাকরুল আলম সীমান্ত ব্যবসায়িক কারণে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ফলে কার্যকর পরিচালক সংখ্যা এখন ২৪ জন।

কমিটি বিন্যাসে সভাপতি তামিম নিজের হাতে রেখেছেন ফ্যাসিলিটিজ বিভাগ। অর্থ-সংক্রান্ত বিষয় দেখবেন ইসরাফিল খসরু। জাতীয় দলের সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয়েছে। গেম ডেভেলপমেন্টের হাল ধরবেন ফাহিম সিনহা। হাই পারফরম্যান্স ও গ্রাউন্ডস বিভাগ যাচ্ছে শাহনিয়ান তানিমের কাছে।

এর বাইরে মেডিকেল কমিটিতে মাহবুব শামীম, মিডিয়া ও যোগাযোগ বিভাগে আসিফ রব্বানী, অডিটে সাইদ বিন জামান সৌরভ, লজিস্টিকস ও প্রটোকলে ইয়াসির ফয়সাল, সিসিডিএমে মঈন উদ্দিন চৌধুরি এবং নারী বিভাগে রফিকুল ইসলাম বাবুকে নিয়োগ দেওয়া হয়েছে।

নির্বাচনে ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন, জেলা-বিভাগ থেকে ১০ জন এবং শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাটাগরি থেকে ১ জন নির্বাচিত হন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়েছেন আরও ২ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়