শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০২ জুন, ২০২৬, ০৮:২৮ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিমিয়ার ক্রিকেট লি‌গে আবাহনী ও মোহামেডানের জয়

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লি‌গে বিকেএসপির ৪ নম্বর মাঠে গুলশা‌নের বিরু‌দ্ধে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আবাহনী। এরপর তারা নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ৩১৫ রানের সংগ্রহ দাঁড় করায়। অঙ্কন ৯৫ বলে ১০২ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন।

জবাব দিতে নেমে গুলশানের হয়ে ওপেনিং জুটিতে ৪৫ রান তোলেন রহমতউল্লাহ আলী এবং আলিফ ইমন। তবে দুজনই ফিরেছেন ৪৫ রানের মাথায়। ১২ বলে ১৪ রান করেছেন ইমন। এ ছাড়া ২৫ বলে ৩০ রানের ইনিংস খেলেন রহমতউল্লাহ। এরপরই আসা-যাওয়ার মিছিলে যোগ দেন গুলশানের ব্যাটাররা।

দ্রুতই একের পর এক উইকেট হারাতে থাকে গুলশান। শেষদিকে ২১ বলে ২০ রান করেন আবদুর রহিম। ২৫ বলে ১৫ রান করেছিলেন আবির। শেষ পর্যন্ত ১৪২ রানে থেমেছে গুলশানের ইনিংস। ১৭৩ রানের বড় জয় তুলে নেয় আবাহনী।

তাদের পক্ষে ৩ উইকেট নেন নাইমুর রহমান নয়ন। ২টি করে উইকেট নেন রাকিবুল হাসান এবং এসএম মেহেরব হোসেন। 

এদিকে মিরপুরে জয় পেয়েছে মোহামেডানও। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১০৭ রানে জিতে তারা এখন টেবিল টপার। মূলত তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি, এনামুল হক বিজয় ও আফিফ হোসেনের অর্ধশতকে ৩৩৯ রানের বড় সংগ্রহ গড়ে মোহামেডান। জবাব দিতে নেমে রূপগঞ্জ সবকটি উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করে। 

দিনের আরেক ম্যাচে সিটি ক্লাবের বিপক্ষে জয় পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ৩২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। দলটির হয়ে ব্যাট হাতে ১৪৭ রান করেন মাহফিজুল ইসলাম রবিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়