শিরোনাম
◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ

প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ০৯:১৫ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট ক্রিকেটের জন্য এর থেকে বড় বিজ্ঞাপন আর হতে পারে না, বৈভবকে নিয়ে বড় বার্তা দ‌ক্ষিণ আ‌ফ্রিকার প্রাক্তন তারকার

স্পোর্টস ডেস্ক : আইপিএলের প্লে-অফে রাজস্থান রয়্যালসের বিস্ময়প্রতিভা বৈভব সূর্যবংশী ফের  শিরোনামে। মাত্র ১৫ বছর বয়সেই তাঁর আগ্রাসী ব্যাটিং এবং নির্ভীক মানসিকতা ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। গুজরাট টাইটান্স কোয়ালিফায়ার-২ ম্যাচে রাজস্থানকে হারিয়ে ফাইনালে উঠলেও, সূর্যবংশীর ৯৬ রানের ইনিংস ছিল ম্যাচের অন্যতম প্রধান আকর্ষণ।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেন তরুণ এই ব্যাটারের প্রশংসা করে বলেন, সূর্যবংশী যদি কখনও ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলার স্বপ্ন প্রকাশ করে, তবে সেটাই লাল বলের ক্রিকেটের জন্য সবচেয়ে বড় বিজ্ঞাপন হবে। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লেখেন, ''তোমার মতো একজনের টেস্ট খেলার স্বপ্নই টেস্ট ক্রিকেটের জন্য সবচেয়ে বড় প্রচার। আমাদের প্রত্যাশা তোমার সঙ্গেই আছে, তরুণ বন্ধু।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা সূর্যবংশীর পারফরম্যান্সে মুগ্ধ। তিনি জানান, বয়স এখন আর আলোচনার বিষয় নয়, কারণ এই তরুণ ব্যাটার ধারাবাহিকভাবে বড় মঞ্চে নিজের দক্ষতা প্রমাণ করে চলেছে।

এক সাক্ষাৎকারে রাবাদা বলেন, সূর্যবংশীর হাতের গতি, দ্রুত বলের লেন্থ বোঝার ক্ষমতা এবং ভয়ডরহীন মানসিকতা তাঁকে আলাদা করে তুলেছে। তাঁর ভাষায়, ''বৈভব বাইকে অবাক করে চলেছে। ওর মধ্যে অসাধারণ শক্তি ও আত্মবিশ্বাস আছে। বয়স কম হলেও বৈভবের খেলায় ভয় নেই।''

রাবাদা আরও যোগ করেন, এখন তাঁর বয়স নিয়ে আলোচনা করার সময় নয়। তাঁর পারফরম্যান্সই যথেষ্ট। সূর্যবংশীর এই উত্থান আইপিএলের অন্যতম বড় গল্প হয়ে উঠেছে, যা ক্রিকেটবিশ্বের নজর কাড়ছে ধারাবাহিকভাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়