শিরোনাম
◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব?

প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ১০:৪৯ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রদ্রিগেজ অধিনায়ক, বিশ্বকাপের জন‌্য কল‌ম্বিয়ার দল ঘোষণা 

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে মিনেসোটা ইউনাইটেডের হয়ে খুব বেশি খেলতে পারেননি রদ্রিগেজ। মেজর লিগ সকারে ১৫ ম্যাচের মধ্যে মাত্র দুইটিতে শুরুর একাদশে ছিলেন তিনি। সব মিলিয়ে মাঠে কাটিয়েছেন মাত্র ১৯৪ মিনিট। গত মার্চে ফ্রান্সের বিপক্ষে ৩-১ গোলের হারের ম্যাচে অসুস্থ হয়ে পড়েন রদ্রিগেজ। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিন দিন পর্যবেক্ষণে রাখা হয়। তীব্র পানিশূন্যতায় ভুগলেও যুক্তরাষ্ট্রের কিছু গণমাধ্যমে তার ‘র‍্যাবডোমায়োলাইসিস’ রোগে আক্রান্ত হওয়ার খবর ছড়ায়। তবে মিনেসোটা ইউনাইটেড সেই দাবি নাকচ করে দেয়।

২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা রদ্রিগেজ ফেব্রুয়ারিতে মিনেসোটায় যোগ দেন। এবার বিশ্বকাপে তার সঙ্গে আছেন লুইস দিয়াজ, ড্যানিয়েল মুনোজ, জেফারসন লেরমা এবং অভিজ্ঞ গোলরক্ষক ডেভিড ওসপিনা।

২০২২ কাতার বিশ্বকাপে জায়গা না পাওয়া কলম্বিয়া এবার ফিরছে নতুন প্রত্যয়ে। বিশ্বকাপের আগে বোগোটায় অনুশীলন করবে দলটি। এরপর কোস্টারিকা ও জর্ডানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা।

কলম্বিয়ার বিশ্বকাপ স্কোয়াড --

গোলরক্ষক: কামিলো ভার্গাস, আলভারো মনতেরো, ডেভিড ওসপিনা

রক্ষণভাগ: দাভিনসন সানচেজ, জন লুকুমি, ইয়েরি মিনা, উইলার দিত্তা, ড্যানিয়েল মুনিওজ, সান্তিয়াগো আরিয়াস, হোহান মোহিকা, দেইভার মাচাদো

মিডফিল্ডার: রিচার্ড রিওস, জেফারসন লেরমা, কেভিন কাস্তানো, হুয়ান কামিলো পোর্তিয়া, গুস্তাভো পুয়ের্তা, জন আরিয়াস, হোর্হে কারাসকাল, হুয়ান ফের্নান্দো কুইন্তেরো, হেমস রদ্রিগেজ, হ্যামিন্তন কাম্পাস

আক্রমণভাগ: হুয়ান কামিলো হার্নান্দেজ, লুইস দিয়াজ, লুইস সুয়ারেজ, কার্লোস আন্দ্রেস গোমেজ ও জন কর্দোবা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়