শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ১০:১২ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ও‌দের জুতোপেটা করা উচিত, আইপিএল থে‌কে পাঞ্জাব কিং‌সের বিদায়ে চটলেন যুবরাজ সিং

স্পোর্টস ডেস্ক : আইপিএলের প্লেঅফে উঠতে পারেনি পাঞ্জাব কিংস। একসময় টানা ৭ ম্যাচ অপরাজিত থাকলেও শেষমেশ লিগের পঞ্চম স্থানে শেষ করেন শ্রেয়স আইয়াররা। তারপরই চর্চায় যুবরাজ সিংয়ের একটি বার্তা। যেখানে তিনি লিখেছিলেন, ‘জুতোপেটা উচিত।’ কাদের উদ্দেশ্যে এই কথা লিখেছিলেন যুবি?

আইপিএলের শুরুর দিকে টানা লিগশীর্ষে ছিল পাঞ্জাব। অনেকেই মনে করছিলেন, প্লেঅফে ওঠা সময়ের অপেক্ষা। এমনকী অধরা আইপিএল ট্রফিও এবার জিততে পারে প্রীতি জিন্টার দল। কিন্তু এপ্রিলের শেষ থেকে টানা ম্যাচ হারা শুরু পাঞ্জাবের। হারের ডবল হ্যাটট্রিকের পর লখনউয়ের বিরুদ্ধে শেষ ম্যাচ জেতে। তবে তাতে লাভের লাভ হয়নি। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রাজস্থান টপকে যায় ১৫ পয়েন্টের পাঞ্জাবকে।

লখনউকে হারানোর পর টিম বাসে একটি ছবি বসা আপলোড করেন পাঞ্জাব ক্রিকেটার হরপ্রীত ব্রার। সেই ছবিতে সঙ্গে ছিলেন প্রিয়াংশ আর্য ও অর্শদীপ সিং। এর মধ্যে প্রিয়াংশের উপর লেখা ছিল ‘স্লগার’, অর্থাৎ যে এলোপাথাড়ি মেরে রান করে। আর অর্শদীপ সিংয়ের উপর লেখা ছিল ‘ভ্লগার’। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর দৌলতে বেশ জনপ্রিয় অর্শদীপ। ওই পোস্টে যুবরাজ কমেন্ট করেন, ‘সবাইকে জুতোপেটা করার সময় চলে এসেছে।

সম্ভবত মজা করেই কমেন্টটি করেছেন। তবে পাঞ্জাব আইপিএল থেকে বাদ পড়ার পর নেটিজেনদের বক্তব্য, যুবরাজ ঠিক কথাই বলেছেন। পাঞ্জাব যে বিদায় নেবে, সেটা যেন যুবি আগেই অনুমান করেছিলেন। আইপিএলে ভালো শুরু করেও পরের দিকে বড় রান পাননি প্রিয়াংশ। হরপ্রীত খুব বেশি সুযোগই পাননি। অন্যদিকে অর্শদীপ সেভাবে ফর্মে নেই। ১৪ ম্যাচে পেয়েছেন ১৪ উইকেট। ওভার প্রতি দিয়েছেন ১০ রানের বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়