শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ০৯:৫৭ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই রা‌নের খরচায় ৬ উইকেট, টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকে‌টে বিশ্ব রেকর্ড গড়া কে এই বোলার?

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপআঞ্চলিক বাছাইয়ে মালির বিপক্ষে মাঠে নেমেছিল বতসোয়ানা। আর এই ম্যাচেই দেখা গেল অবিশ্বাস্য রেকর্ড। মাত্র ২ রান দিয়ে ৬ উইকেট শিকার করে বিশ্ব রেকর্ড গড়েছেন বতসোয়ানার নাবিল মাস্টার।

বোতসোয়ানার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে মাস্টারের বোলিং তোপে মাত্র ২৪ রানে গুটিয়ে যায় মালি। যার ছয়টি উইকেটই নিয়েছেন মাস্টার। ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথম বোলিংয়ে আসেন মাস্টার। সেই ওভারে মেইডেন তিনি।

নিজের পরের ও ইনিংসের অষ্টম ওভারে যখন মাস্টার আক্রমণে আসেন, তখন মালির স্কোর ৪ উইকেটে ১৮ রান। প্রথম বলেই উইকেট নেওয়ার পর, প্যাভিলিয়নে ফেরান আরও দুই ব্যাটারকে। ইনিংসের দশম ওভারে আরও তিন ব্যাটারকে ফেরান মাস্টার।

সব মিলিয়ে মাস্টারের বোলিং ফিগার ছিল ২.৪-১-২-৬। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার। তার আগে রেকর্ডটি ছিল সিঙ্গাপুরের হার্ষা ভরদাজের। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৪ ওভারে ৩ রান দিয়ে ৬ উইকেট নেন সিঙ্গাপুরের বোলার।

মাস্টারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০১৯ সালে। প্রথম ম্যাচে ৩০ রানে ১ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে বোলিং পাননি। এরপরই বাদ পড়েন জাতীয় দল থেকে। ৭ বছর পর ফিরে গত ম্যাচে নিয়েছিলেন ২ উইকেট। আর এবার তো গড়লেন বিশ্বরেকর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়