শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ০৮:১৫ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নারী বিশ্বকা‌পের প্রস্তুতিতে অ‌ধিনায়ক জ্যােতি সন্তুষ্ট, লক্ষ্য আ‌গের চে‌য়ে ভালো করার

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড ও ওয়েলসে হতে যাওয়া টি-‌বিশ্বকা‌পে ভালো করতে চায় বাংলাদেশ নারী দল। শুধু ভালো নয়, ম্যাচ জিততে চায় টাইগ্রেসরা। বৈশ্বিক টুর্নামেন্টে ভালো করতে চাই সম্ভাব্য সেরা প্রস্তুতি। যা নিয়ে সবসময় অভিযোগ ছিল বাংলাদেশ নারী দলের। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নিগার সুলতানা জ্যোতি।

তিনি বলেন, প্রস্তুতির বিষয়টি নিয়ে যদি বলি, আগে আইসিসির বড় কোনো টুর্নামেন্টের আগে আমরা সাধারণত আন্তর্জাতিক সিরিজ বা পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পেতাম না। এটা আমাদের জন্য সবসময়ই একটা আক্ষেপের জায়গা ছিল। তবে এবার পরিস্থিতিটা ভিন্ন। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ইতোমধ্যে তিনটি ম্যাচ খেলেছি, সামনে ত্রিদেশীয় সিরিজে আরও চারটি ম্যাচ খেলব। তাই প্রস্তুতির দিক থেকে এর চেয়ে আদর্শ পরিস্থিতি খুব বেশি হতে পারে না।

জ্যোতি আরও যোগ করেন, ‘আইসিসির পক্ষ থেকেও আমরা দুটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছি। সব মিলিয়ে মূল টুর্নামেন্টে নামার আগে দলকে ভালোভাবে প্রস্তুত করার জন্য যথেষ্ট সময় ও সুযোগ থাকছে। বিশেষ করে বিভিন্ন কম্বিনেশন ঝালিয়ে নেওয়া এবং সেরা সমন্বয় খুঁজে বের করার জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। আরেকটি ইতিবাচক দিক হলো, বাংলাদেশের ক্রিকেটারদের যে ধরনের সুযোগ-সুবিধা ও অনুশীলন সুবিধা প্রয়োজন ছিল, সেগুলো এবার পাওয়া গেছে। খেলোয়াড়েরাও চেষ্টা করছে এই সময়টাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে, যাতে বড় টুর্নামেন্টে দল সেরা প্রস্তুতি নিয়েই মাঠে নামতে পারে।

বিশ্বকাপ শুরু ১২ জুন। আগামীকাল ত্রিদেশীয় সিরিজ খেলতে স্কটল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ। তার আগে সংবাদ সম্মেলনে জ্যােতি বললেন বিশ্বকাপে ভালো করে পেতে চান এক্সপোজার।

জ্যােতি বলেন, ‘আমার দলের এক্সপোজার অনেক কম থাকে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে সবার নজর থাকে, এসব জায়গায় যখন আমরা ভালো পারফর্ম করি, তখন দলকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়, আমরা এটাই চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়