শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ১০:৩০ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানের ভিখারিদশায় অপমানে ফুঁসছেন হ‌কি খেলোয়াড়রা

স্পোর্টস ডেস্ক : খেলোয়াড়রা রোজ পাবে মাত্র ৩৩৫ টাকা! পাকিস্তান হকি দলের অবস্থা এরকমই। মুখে বড় অর্থের প্রতিশ্রুতি দিলেও প্লেয়ারদের অভিযোগ, তাঁদের দৈনিক ভাতা দেওয়া হবে মাত্র ৩৩৫ টাকা। হকি বিশ্বকাপের আগে এরকম অপমানে ফুঁসছেন প্লেয়াররা। অন্যদিকে নেটিজেনদের কটাক্ষ, ফের পাকিস্তানের ‘ভিখারিদশা’ প্রকাশ্যে চলে এলো।

পাকিস্তান হকিতে আর্থিক সংকট বেশ কয়েক বছর ধরেই চলছে। এমন দশাও হয়েছে যে, বিদেশে হোটেলের খরচ মেটাতে না পেরে বাসন পর্যন্ত মাজতে হয়েছে। এবছর আগস্টে এফআইএইচ হকি বিশ্বকাপ। তার আগে পাক হকি ফেডারেশন কথা দিয়েছিল, বিদেশ সফরে গেলে দৈনিক ভাতা অনেকটাই বাড়িয়ে দেওয়া হবে। সেটা কত? ঘোষণা করা হয়েছিল বিদেশে গেলে প্লেয়াররা রোজ ১০,৫০০ টাকা করে পাবেন। --- সংবাদপ্রতি‌দিন

বাস্তবটা সম্পূর্ণ অন্য। ট্রেনিং ক্যাম্পে যোগ দিলে আগে পাকিস্তানি মুদ্রায় ৩০০০ টাকা পেতেন। প্লেয়ারদের অভিযোগ, এখন সেটাকে কমিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানি মুদ্রায় ১০০০ টাকায়। ইতিমধ্যে আগামী মাসে বিদেশে এফআইএইচ প্রো লিগ ম্যাচের জন্য ২০ জনের দল ঘোষণা করে দেওয়া হয়েছে। কিন্তু অধিনায়কের নাম জানানো হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্লেয়ার বলেন, এই টাকাটা আমাদের কাছে যথেষ্ট অপমানজনক।

ফলে পাক হকি ফেডারেশন যে টাকা বাড়িয়ে দেবে বলেছে, সেটা প্লেয়াররা বিশ্বাস করছেন না। তাঁদের বক্তব্য, “আগে টাকা দিক, তবে বিশ্বাস করব যে ঘোষণা করেছে। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে মিশরে গেলেই বুঝতে পারব। উল্লেখ্য, চলতি বছরেই চরম বিড়ম্বনায় পড়ে পাক দল। অস্ট্রেলিয়া সফরে ফেডারেশন টাকা না দেওয়ায় হোটেলের বুকিং ক্যানসেল করে দেওয়ায় ১২ থেকে ১৫ ঘণ্টা অসহায়ের মতো লাগেজ নিয়ে তাঁদের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়। সঙ্গে বাসনও পর্যন্ত মাজতে হয়েছে তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়