শিরোনাম
◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ১১:৫৩ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়ান বীচ গেম‌সে পদকজয়ী নারী কাবাডি দলকে আ‌র্থিক পুরস্কার দি‌লেন ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত এশিয়ান বীচ গেমসে ব্রোঞ্জ পদক জয়ী বাংলাদেশ নারী কাবাডি দলের সাফল্যের স্বীকৃতি দিয়েছে সরকার। এই অর্জনের জন্য দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রত্যেককে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে এক লাখ টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে।

শ‌নিবার (২৩‌মে) বিমানবাহিনীর ফ্যালকন হলে আয়োজিত এক অনুষ্ঠানে সফল নারী কাবাডি এবং হকি দলের খেলোয়াড়দের হাতে সর্বমোট অর্ধ কোটি টাকার আর্থিক পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আন্তর্জাতিক মঞ্চে লাল-সবুজের পতাকা উজ্জ্বল করায় কাবাডি কন্যাদের অভিনন্দন জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল থেকে নতুন প্রতিভা তুলে এনে দেশের ঐতিহ্যবাহী খেলা কাবাডিকে আরও এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

অনুষ্ঠানে নিজের খেলোয়াড়ী জীবনের স্মৃতিচারণ করে খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি একটি অনুপ্রেরণামূলক বার্তা দেন। প্রতিমন্ত্রী বলেন, 'নিজের খেলার সরঞ্জাম নিজে বহন ও যত্ন করলে সেটার সঙ্গে সম্পর্ক বাড়ে ও সেটি গুরুত্ববহ হয়। আমি এখনো কোথাও খেলতে গেলে নিজেই নিজের বুট ও ব্যাগ বহন করি। খেলোয়াড়ী জীবনেও প্র্যাকটিস বা খেলার পর নিজেই বুট পরিষ্কার করতাম।

পুরস্কার পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বাংলাদেশ নারী কাবাডি দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক এই স্বীকৃতিতে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই পুরস্কার ও সম্মাননা তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং আগামীতে বিশ্বমঞ্চে দেশের পতাকাকে আরও উঁচিয়ে ধরতে পুরো দল জানপ্রাণ দিয়ে লড়ে যাবে।

অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান। আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এবং কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ প্রমুখ।

অনুষ্ঠানে হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ক্রীড়া পরিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের পক্ষ থেকে এমন তাৎক্ষণিক আর্থিক প্রণোদনা দেশের নারী কাবাডিকে আরও এক ধাপ এগিয়ে নিতে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য বয়ে আনতে খেলোয়াড়দের বিশেষভাবে অনুপ্রাণিত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়