শিরোনাম
◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর

প্রকাশিত : ২০ মে, ২০২৬, ০৯:১৫ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম‌্যান‌চেস্টার সিটি ছাড়ছেন কোচ গার্দিওলা, আসছেন মারেস্কা 

স্পোর্টস ডেস্ক : অ‌নেক দিন ধ‌রেই গুঞ্জন চল‌ছি‌লো ম্যানচেস্টার সিটি ছেড়ে নাকি চলে যাচ্ছেন কোচ পেপ গার্দিওলা। জোরাল এই গুঞ্জনের মাঝে তার উত্তরসূরিও খুঁজে পেয়েছে ব্রিটিশ গণমাধ‌্যম বিবিসি! গণমাধ্যমটি লিখেছে, চেলসির সাবেক কোচ এন্টসো মারেস্কাকে দায়িত্ব দিতে যাচ্ছে ম্যানচেস্টারের ক্লাবটি।

বিবিসি, ইএসপিনসহ আরও কিছু গণমাধ্যমে সোমবার বিভিন্ন সুত্রের বরাত দিয়ে লেখা হয়, আগামী রোববার প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দিয়েই সিটিকে বিদায় জানাবেন গার্দিওলা। চলতি মৌসুমে সেটাই তাদের শেষ ম্যাচ।

চলতি মৌসুমে অবশ্য আগেও কয়েকবার সিটির ইতিহাসের সবচেয়ে সফল কোচ, ক্লাবটিকে সাফল্যের চূড়ায় তুলে আনা গার্দিওলার চলে যাওয়ার গুঞ্জন উঠেছে। তবে অল্প সময়ে সেসব গুঞ্জন থেমেও গেছে। তবে বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, এই গ্রীষ্মে গুয়ার্দিওলার বিদায় ধরে নিয়ে ছয় মাসের বেশি সময় ধরে প্রস্তুতি নিচ্ছে তারা, এবং তাদের কাছে প্রধান কোচের পদের জন্য মারেস্কাই সবচেয়ে যোগ্য বিবেচিত হয়েছে।

বিবিসির মঙ্গলবারের প্রতিবেদনটিতে বেশ জোর দিয়ে বলা হয়েছে, মারেস্কার সঙ্গে আলোচনা অনেকখানি এগিয়ে গেছে সিটির এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি গুয়ার্দিওলার রেখে যাওয়া শূন্যতা পূরণ করবেন।

স্ট্যামফোর্ড ব্রিজে একমাত্র পূর্ণ মৌসুমে চেলসিকে নতুন আঙ্কিকের ৩২ দলের ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা কনফারেন্সের শিরোপা জেতান মারেস্কা। সিটিতেও কাজ করার অভিজ্ঞতা আছে এই ইতালিয়ানের। ২০২২-২৩ মৌসুমে সিটির ট্রেবল জয়ের অভিযানে গার্দিওলার সহকারী ছিলেন মারেস্কা। এর আগে সিটির একাডেমিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

২০২৩ সালে সিটি ছাড়ার পর সাবেক এই ইউভেন্তুস মিডফিল্ডার লেস্টার সিটির দায়িত্ব নেন এবং তার কোচিংয়ে প্রিমিয়ার লিগে ফিরে লেস্টার সিটি। ক্লাবটিকে শীর্ষ লিগে ফেরানোর পরই চেলসির দায়িত্ব নেন মারেস্কা। ৪৬ বছর বয়সী এই কোচের প্রশংসায় পূর্বে গার্দিওলা বলেছিলেন, “বিশ্বের সেরা কোচদের একজন এন্টসো মারেস্কা। তার সম্পর্কে আমি খুব ভালো করে জানি; তবে চেলসিতে সে যা কিছু করেছে তা যথার্থ মূল্যায়ন পায়নি।

তরুণ একটা দল নিয়ে ক্লাব বিশ্বকাপ, কনফারেন্স লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়া খুবই কঠিন কাজ। সে অসাধারণ কাজ করেছে।”

তবুও ক্লাবটিতে শেষটা একদমই ভালো হয়নি মারেস্কার। দলের সাদামাটা পারফরম্যান্স এবং ‘ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের অবনতির’ কারণে এই বছরের প্রথম দিন চেলসির দায়িত্ব ছেড়ে দেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়