শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৬:১২ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেডারেশন কাপ ফাইনাল এক‌দিন পেছা‌লো, বাফুফে জানালো ‌খেলা কিংস অ্যারেনাতেই হ‌বে! 

স্পোর্টস ডেস্ক : নজিরবিহীন নাটকীয়তার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগের নির্ধারিত ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনাতেই হবে ফেডারেশন কাপের ফাইনাল। মঙ্গলবারের বদলে একদিন পিছিয়ে বুধবার মাঠ গড়াবে ম্যাচটি।

কিংস অ্যারেনায় মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় ফেডারেশন কাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের। দুপুরের দিকে কিংস গণমাধ্যমকর্মীদের জন্য তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বাফুফেকে পাঠানো চিঠি পোস্ট করে। সেখানে, ফাইনাল থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি প্রতিপক্ষকে শিরোপা দেওয়ার অনুরোধ জানানো হয়।

এদিন সকাল ১০টায় বাফুফের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি বসেছিল জাতীয় দলের কোচ ও ফেডারেশন কাপ ইস্যুতে জরুরি সভায়। সেই সভা শেষে দুপুর ১টা ১০ মিনিটে বাফুফে তাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ফেডারেশন কাপের ফাইনাল নিয়ে সিদ্ধান্ত।

বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মধ্যকার 'ইউনাইটেড হেলথকেয়ার ফেডারেশন কাপ ২০২৫-২৬' এর ফাইনাল ম্যাচটি আজ ১৯ মে ২০২৬ তারিখ বিকাল ৫:৩০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনিবার্য কারণবশত ম্যাচটি আজ অনুষ্ঠিত হচ্ছে না। ম্যাচটি আগামীকাল বুধবার, ২০ মে ২০২৬ তারিখ একই সময়ে বসুন্ধরা স্পোর্টস সিটির কিংস অ্যারেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাফুফে ‘অনিবার্য কারণ’ বললেও কারণটা আসলে সবারই জানা। এই পরিস্থিতির শুরু কিছুদিন আগে বাফুফেকে চিঠি দিয়ে মোহামেডান জানায় কিংস অ্যারেনায় ফাইনাল খেলা নিয়ে আপত্তি জানালে। এ নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সোমবার রাতে দুই পক্ষকে নিয়ে বসেছিলেন। সেখানেও সমাধান হয়নি। মোহামেডান তাদের অবস্থান থেকে সরেনি।

এমন টানাপোড়েনের মধ্যে ফাইনালের ঘণ্টা পাঁচেক আগে সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক সাক্ষরিত চিঠিতে নিজেদের অবস্থান জানিয়ে দেয় কিংস। বাফুফের অবস্থান ‘প্রশ্নবিদ্ধ’ উল্লেখ করে চিঠির শেষাংশে তারা লিখে, “ফাইনাল বাতিলের এবং ফাইনালের অন্য দলকে চ্যাম্পিয়ন ট্রফি দেওয়ার অনুরোধ করছি। এরপর ফাইনালে ঘণ্টা চারেক আগে ফাইনালের ভেন্যু ঘিরে তৈরি হওয়া জটিলতার সমাধান করলো বাফুফে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়