শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ১১:৫৪ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

কেইনের হ্যাটট্রিক, শেষ ম‌্যা‌চে বায়ার্ন মিউনিখের গোল উৎসব কোল‌নের বিরু‌দ্ধে

স্পোর্টস ডেস্ক : বুন্ডেসলিগার  আসরের শেষ ম‌্যাচটায় দারুণ এক হ্যাটট্রিক করলেন হ‌্যা‌রি কেইন। ইংলিশ তারকার নৈপুণ্যে কোলনকে ৫-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার তাদের অন্য দুটি গোল করেন টম বিশফ ও নিকোলাস জ্যাকসন।

জসুয়া কিমিখের হেড পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে ভলিতে দলকে এগিয়ে নেন কেইন। তিন মিনিট পর তিনিই দারুণ ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন।

পাঁচ মিনিট পর একটি গোল শোধ করেন সাইদ এল মালা। তবে, ২২তম মিনিটে আবার দুই গোলের ব্যবধান করেন বিশফ। ৬৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে হ্যাটট্রিক পূরণ করেন কেইন। আর ৮৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ান জ্যাকসন।

বুন্ডেসলিগার এক আসরে রবের্ত লেভানদোভস্কির ৪১ গোলের রেকর্ডে দৃষ্টি রেখেছিলেন কেইন, ২০২০-২১ মৌসুমে গড়েছিলেন পোলিশ তারকা। শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ না হলেও, মৌসুমটা কেইনের দুর্দান্ত কাটছে। এবারের বুন্ডেসলিগায় তার গোল হলো ৩৬টি, মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে ৫৮টি।

প্রতিযোগিতাটির ইতিহাসে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড অবশ্য আগেই গড়েছে বায়ার্ন মিউনিখ। মোট ১২২ গোল করে আসর শেষ করল তারা। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নদের পয়েন্ট ৮৯। এদিন একই সঙ্গে শুরু হয় সবগুলো ম্যাচ।

ভার্ডার ব্রেমেনকে ২-০ গোলে হারানো বরুশিয়া ডর্টমুন্ড ৭৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হলো। ৬৫ পয়েন্ট নিয়ে লাইপজিগ তৃতীয় ও ৬২ পয়েন্ট নিয়ে স্টুটগার্ট চতুর্থ হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে।
পঞ্চম হওয়া হফেনহাই ও ও ষষ্ঠ বায়ার লেভারকুজেন খেলবে ইউরোপা লিগে। আর সপ্তম হওয়া ফ্রেইবুর্ক খেলবে উয়েফা কনফারেন্স লিগে।

অবনমন হয়েছে ১৭ নম্বর হাইডেনহাইম ও ১৮ নম্বর সেন্ট পাউলির। ঘরোয়া ডাবল জয়ের লক্ষ্যে আগামী শনিবার জার্মান কাপের ফাইনালে স্টুটগার্টের মুখোমুখি হবে বায়ার্ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়