শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৯:৪৫ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডে‌ভিড বেকহ‌্যাম যুক্তরাজ্যের প্রথম বিলিয়নিয়ার ক্রীড়াবিদ

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম খেলোয়াড়ী জীবন ছাড়ার পর থেকে ফুটবল ক্লাবের সংগঠক বা মালিকের ভূমিকায় আছেন। তিনি পেশাগত ব্যস্ততার পাশাপাশি নিজের আর্থিক অঙ্কটাও ক্রমাগত বাড়িয়ে চলেছেন। ফলে ক্রীড়াবিদ হিসেবে যুক্তরাজ্যের প্রথম বিলিয়নিয়ার হলেন বেকহ্যাম। সানডে টাইমসের রিচ লিস্ট এই তথ্য নিশ্চিত করেছে।

তথ্যমতে– ইন্টার মায়ামির সহ-মালিক বেকহ্যাম এবং তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামের বর্তমান সম্পদের পরিমাণ ১.১৮৫ বিলিয়ন পাউন্ড বা ১৭৭৭৫০ কোটি টাকা। যদিও সানডে টাইমসের ধনী ক্রীড়াব্যক্তিত্বদের তালিকায় শীর্ষে রয়েছে ফরমুলা ওয়ানের সাবেক প্রধান নির্বাহী বার্নি এক্লেসটনের পরিবার, তাদের সম্পদের পরিমাণ ধরা হয়েছে ২ বিলিয়ন পাউন্ড। আর বেকহ্যাম আছেন দুই নম্বরে।

২০১৩ সালে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়া বেকহ্যাম বর্তমানে ইন্টার মায়ামির সহ-মালিক। ক্লাবটির বর্তমান মূল্য ধরা হয়েছে ১.০৭ বিলিয়ন পাউন্ড, যা মেজর লিগ সকারের (এমএলএস) সবচেয়ে দামী ক্লাব হিসেবে বিবেচিত। এর বাইরে ৫১ বছর বয়সী বেকহ্যাম অ্যাডিডাস এবং হুগো বস–এর মতো প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও লাভজনক চুক্তিতে যুক্ত রয়েছেন। এর আগে তিনি ইংল্যান্ড জাতী দলের অধিনায়ক এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গৌরবময় ক্যারিয়ারে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগে জিতেছেন। খেলেছেন রিয়াল মাদ্রিদ, এলএ গ্যালাক্সি, এসি মিলান এবং পিএসজির হয়ে।

অন্যদিকে, বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামের সম্পদের বড় অংশ এসেছে তার ফ্যাশন ব্র্যান্ড থেকে। এর আগে তিনি পপ ব্যান্ড স্পাইস গার্লসের সদস্য হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। শীর্ষ ধনীদের তালিকায় বেকহ্যামের সঙ্গে আরও রয়েছেন সাতবারের ফরমুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন। তালিকায় পঞ্চম স্থানে থাকা হ্যামিল্টনের সম্পদের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৪৩৫ মিলিয়ন পাউন্ড।

এরপর যথাক্রমে অবস্থান করছেন বর্তমান মাস্টার্স টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ররি ম্যাকলরি (৩২৫ মিলিয়ন পাউন্ড), বক্সার অ্যান্থনি জশুয়া (২৪০ মিলিয়ন পাউন্ড), জশুয়ার হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী টাইসন ফুরি (১৬২ মিলিয়ন পাউন্ড), বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন এবং অবসরপ্রাপ্ত সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে যৌথভাবে দশম স্থানে রয়েছেন। তাদের উভয়ের সম্পদের পরিমাণ সমান ১১০ মিলিয়ন পাউন্ড।

যদিও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীদের মধ্যে জিম র‌্যাটক্লিফের অবস্থান সামগ্রিক ধনী ক্রীড়াবিদদের তালিকায় নিচে নেমে গেছে। তালিকা প্রণেতাদের হিসাব অনুযায়ী, তার সম্পদ ১.৮৫ বিলিয়ন পাউন্ড কমে বর্তমানে দাঁড়িয়েছে ১৫.১৯৪ বিলিয়ন পাউন্ড। 

র‍্যাটক্লিফের পেট্রোকেমিক্যাল প্রতিষ্ঠান ইনিওস–এর মূল্য কমিয়ে ১৭ বিলিয়ন পাউন্ড নির্ধারণ করা হয়েছে। কারণ প্রতিষ্ঠানটি বর্ধিত ঋণ, আয় হ্রাস এবং ৫১৫.৭ মিলিয়ন পাউন্ড লোকসানের মুখে পড়েছে। এ ছাড়া ক্রীড়া আয়োজক ব্যারি হার্ন এবং তার ছেলে এডি হার্ন ব্রিটেনের বিলিয়নিয়ার ক্লাবে যোগ দিয়েছেন। তাদের সম্মিলিত সম্পদ ১.০৩৫ বিলিয়ন পাউন্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়