শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ০৯:৪৮ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের রোষানলে বা‌র্সেলোনার ফুটবলার লা‌মি‌নে ইয়ামাল

স্পোর্টস ডেস্ক : নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালকে ঘিরে। লা লিগা শিরোপা উদযাপনের সময় ফিলিস্তিনের পতাকা হাতে তার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনাটি ঘটে বার্সেলোনার শিরোপা উদযাপন প্যারেডে। বাস ট্যুর চলাকালে এক সমর্থকের কাছ থেকে ইয়ামাল ফিলিস্তিনের পতাকা চান এবং তা হাতে নিয়ে উড়িয়ে দেন। পরে তিনি সেই মুহূর্তের ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। ১৮ বছর বয়সী এই তারকার ৪২ মিলিয়নেরও বেশি অনুসারী থাকায় ঘটনাটি আরও বড় প্রভাব ফেলে। -- সময়‌নিউজ

এরপরই বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানায় ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে ইয়ামালের এই আচরণকে ‘উস্কানিমূলক’ বলে অভিহিত করেন। স্প্যানিশ ভাষায় প্রকাশিত ওই বার্তায় তিনি অভিযোগ করেন, হামাসের বিরুদ্ধে ইসরাইলি সেনাদের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইয়ামাল ঘৃণা ছড়াচ্ছেন।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জানান, তিনি এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নীরব থাকবেন না এবং ‘ইসরাইল ও ইহুদি জনগণের বিরুদ্ধে উস্কানি’ বন্ধে সোচ্চার থাকবেন। একই সঙ্গে তিনি বার্সেলোনা ক্লাবের কাছ থেকেও এ বিষয়ে পরিষ্কার অবস্থান প্রত্যাশা করেন এবং ক্লাব কর্তৃপক্ষ যেন স্পষ্ট করে জানায় যে, উস্কানি বা সন্ত্রাসবাদের সমর্থনের কোনো স্থান নেই—এমন আহ্বান জানান।

এদিকে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকও বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। আলাভেসের বিপক্ষে ম্যাচের আগে তিনি জানান, ইয়ামালের ফিলিস্তিনের পতাকা উড়ানোর বিষয়টি তার পছন্দ হয়নি এবং এ নিয়ে তিনি খেলোয়াড়টির সঙ্গে কথা বলেছেন। তবে ফ্লিক এটিও উল্লেখ করেন যে ইয়ামাল এখন প্রাপ্তবয়স্ক এবং নিজের সিদ্ধান্ত নিজেই নেয়ার অধিকার রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়