শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ০৭:৫০ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

গভীর রা‌তে রিয়াল মা‌দ্রিদের মু‌খোমু‌খি বা‌র্সেে‌লোনা

স্পোর্টস ডেস্ক : টিম বা‌র্সেলোনা লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে। চ্যাম্পিয়নস লিগের পর, লা লিগার শিরোপাও হারানোর পথে রয়েছে রিয়াল মা‌দ্রিদ। রোববার (১০ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মৌসুমের শেষ ‘এল ক্লাসিকো'তে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে রিয়াল। তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে ছাড়াই মাঠে নামতে হচ্ছে তাদের। এখনও তার বাম পায়ের পেশীর চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি।

এই মুহূর্তে  ক্লাব এই স্ট্রাইকারকে নিয়ে কোনো ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে যখন রিয়াল মাদ্রিদের শিরোপার জন্য লড়াই করার আর কোনো বাস্তবসম্মত সুযোগ নেই। এমবাপে গত মৌসুমে বার্সেলোনার মাটিতে রিয়াল মাদ্রিদের পরাজয় সত্ত্বেও ক্লাসিকোতে হ্যাটট্রিক করেছিলেন।

চোট থেকে সেরে ওঠার সময় ছুটির দিনে তার ইতালি ও ফ্রান্স ভ্রমণ নিয়ে বিতর্কের পর তার এই অনুপস্থিতির খবরটি এসেছে। লিগে রিয়ালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে রয়েছে বার্সা। আজ জিতলে বা ড্র করলেই নিজেদের ২৯তম লিগ শিরোপা নিশ্চিত করবে কাতালানরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়