শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ১০:০০ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফার নতুন নিয়মে আ‌র্জেন্টিনার স্বস্তি

স্পোর্টস ডেস্ক : আন্তর্জা‌তিক ফুটব‌লের শাসক সংস্থা ফিফা ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শৃঙ্খলাবিধিতে বড় পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ বাছাইপর্বে ছোটখাটো কার্ডজনিত নিষেধাজ্ঞা চূড়ান্ত পর্বে বহাল থাকবে না। এতে বড় সুবিধা পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ফিফার নতুন সিদ্ধান্তের ফলে আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই মাঠে নামতে পারবেন।

একই সুবিধা পাচ্ছেন ইকুয়েডরের মিডফিল্ডার ময়জেস কাইসেদোও।

গত শুক্রবার এক বিবৃতিতে ফিফা জানায়, দলগুলো যেন বিশ্বকাপের মূল আসরে তাদের সেরা একাদশ নিয়ে খেলতে পারে, সেটি নিশ্চিত করতেই নিয়মে এই পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি টুর্নামেন্টের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, বাছাইপর্বে দেখা হলুদ কার্ড বা এর কারণে পাওয়া এক কিংবা দুই ম্যাচের নিষেধাজ্ঞা বিশ্বকাপের মূল পর্বে কার্যকর হবে না।

এছাড়া দুটি হলুদ কার্ড থেকে পাওয়া লাল কার্ড, গোলের নিশ্চিত সুযোগ নষ্ট করা কিংবা সাধারণ গুরুতর ফাউলের কারণে পাওয়া নিষেধাজ্ঞাও মূল আসরে বহাল থাকবে না।

তবে ফিফা স্পষ্ট করেছে, গুরুতর আচরণগত অপরাধের কারণে পাওয়া স্থগিত নিষেধাজ্ঞা বিশ্বকাপেও বহাল থাকবে।

গত বছর সেপ্টেম্বরে ইকুয়েডরের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে লাল কার্ড দেখেছিলেন ওতামেন্দি। একই ম্যাচে লাল কার্ড পান কাইসেদোও।

নতুন নিয়ম কার্যকর হওয়ায় এখন আর তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ মিস করতে হচ্ছে না।
এর আগে পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর নিষেধাজ্ঞা নিয়েও একই ধরনের সিদ্ধান্ত নেয় ফিফা। ফলে তিনিও বিশ্বকাপের শুরু থেকেই মাঠে নামার সুযোগ পান।

ফিফা আরও জানিয়েছে, বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে ফুটবলারদের একটি করে হলুদ কার্ড বাতিল হয়ে যাবে। একইভাবে কোয়ার্টার ফাইনালের পর কার্ডের হিসাবও নতুনভাবে শুরু হবে।

কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়