শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ০৯:৫৪ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উরুগু‌য়ের জা‌র্সিতে খেল‌তে চান লুইস সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক : লুইস সুয়া‌রেজ দীর্ঘ বিরতির পর আবারও উরুগুয়ের জার্সিতে ফির‌তে পা‌রেন। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলে ফেরার দরজা খোলা রেখেছেন অভিজ্ঞ এই স্ট্রাইকার।

২০২৪ সালের সেপ্টেম্বরে জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সুয়ারেজ। সে সময় তিনি কোচ মার্সেলো বিয়েলসার বিরুদ্ধে ড্রেসিংরুমে বিভাজন তৈরির অভিযোগ তুলেছিলেন।

তবে এবার নিজের অবস্থান কিছুটা নরম করেছেন উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। সুয়ারেজ বলেছেন, ‘জাতীয় দল যদি আমাকে প্রয়োজন মনে করে, বিশেষ করে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট সামনে থাকলে, আমি কখনো না বলব না। 

তিনি আরও জানান, তরুণদের সুযোগ করে দিতেই সরে দাঁড়িয়েছিলেন। পাশাপাশি অতীতে কিছু মন্তব্যের জন্য দুঃখ প্রকাশও করেছেন এই ফরোয়ার্ড।

সাবেক লিভারপুল ও বার্সেলোনা তারকা আন্তর্জাতিক ফুটবেলে ১৪৩ ম্যাচে করেছেন ৬৯ গোল। ২০১০ সাল থেকে চারটি বিশ্বকাপে খেলেছেন তিনি। বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন ৩৯ বছর বয়সী এই স্ট্রাইকার। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। ‘এইচ’ গ্রুপে উরুগুয়ের প্রতিপক্ষ সৌদি আরব, কেপ ভার্দে ও স্পেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়