শিরোনাম
◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ

প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রু‌নো ফার্নান্দেজ বর্ষসেরা ফুটবলার

স্পোর্টস ডেস্ক : পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ চলতি মৌসুমে শিরোপার লক্ষ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত সময় পার করছেন। সাফল্যের ধারাবাহিকতায় এই ফুটবলার এবার ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন।

ইংলিশ ফুটবল মিডিয়ার দেওয়া ভোটের ৪৫ শতাংশ পেয়ে ফার্নান্দেজ মাত্র ২৮ ভোটের ব্যবধানে রাইসকে পরাজিত করেছেন। ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড এবং ২০২৩ সালের বিজয়ী আর্লিং হালান্ড তৃতীয় হয়েছেন,অন্যদিকে আর্সেনালের ডেভিড রায়া, বুকায়ো সাকা এবং গ্যাব্রিয়েল মাগালহেস প্রত্যেকেই বিপুল সংখ্যক ভোট পেয়েছেন।

ফার্নান্দেজ এখন ২০১০ সালে ওয়েন রুনির পর ইউনাইটেডের প্রথম খেলোয়াড় হিসেবে মর্যাদাপূর্ণ এফডব্লিউএ পুরস্কারটি জিতলেন। ২০২৫-২৬ মৌসুমে ম্যান ইউ-এর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে ফার্নান্দেজ আটটি গোল করেছেন এবং ২০টি অ্যাসিস্ট করেছেন।

ফার্নান্দেজ চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ১৯টি অ্যাসিস্ট করেছেন, যা থিয়েরি হেনরি এবং কেভিন ডি ব্রুইনের যৌথ রেকর্ডের চেয়ে মাত্র একটি কম। রেড ডেভিলসরা আবারও কোনো ট্রফি ছাড়াই মৌসুম শেষ করতে চলেছে, তা সত্ত্বেও তারা প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান অর্জন এবং চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের পথে রয়েছে।

তবে আর্সেনালের সাংবাদিক চার্লস ওয়াটস মনে করেন, প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নস লিগে মিকেল আর্তেতার দলের হয়ে পারফরম্যান্সের জন্য রাইসের এফডব্লিউএ প্লেয়ার অফ দ্য ইয়ার নির্বাচিত হওয়া উচিত ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়