শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ০২:২৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শান্ত-মুমিনুলের ভিত, শেষদিকে তাসকিনের ঝড়ে বড় সংগ্রহ বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিনে দুর্দান্ত ব্যাট করে বাংলাদেশ। ৪ উইকেট হারিয়েই তুলে ফেলে ৩০১ রান। তবে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে সেই তেজ দেখাতে পারেননি টাইগাররা। এক পর্যায়ে ৩৮৪ রানের মধ্যেই ৯ উইকেট হারিয়ে বসে নাজমুল হোসেন শান্তর দল। তবে শেষদিকে তাসকিনের ঝোড়ো ব্যাটিংয়ে চার শ রান পার করে টাইগাররা।

১১৭.১ ওভারে ৪১৩ রানে অলআউট হয় বাংলাদেশ। দশ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৯ বলে ২৮ রান করেন তাসকিন। ইনিংসে ৩টি চার ও ১ ছক্কা হাঁকান এই ক্রিকেটার। আরেক পাশে ৪ রানে অপরাজিত ছিলেন নাহিদ রানা।

ম্যাচের দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির আগে ৭ উইকেট হারিয়ে ৩৮০ রান করে বাংলাদেশ। সকালের সেশনের ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৯ রান করে টাইগাররা। এই সময়ে হারায় লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের উইকেট। দলীয় ৩৩৮ রানের মাথায় ব্যক্তিগত ৩৩ রান করে আউট হন লিটন। এরপর মিরাজ ১২ বলে ১০ রান করে এবং তাইজুল ২৩ বলে ১৭ রান করে বিদায় নেন।

মধ্যাহ্ন বিরতির পর নিজের ৩৯তম জন্মদিনে সেঞ্চুরির সম্ভাবনা জাগানো মুশফিকুর রহিম আউট হয়ে যান। ৭১ রান করেন তিনি। ইবাদত হোসেনও রানের খাতা খুলতে পারেননি। পরে ব্যাট হাতে ক্যামিও ইনিংস খেলেন তাসকিন।

এর আগে প্রথম দিনে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মুমিনুল হকের ৯১ রানের ইনিংসে ৩০১ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ। মুমিনুল ৯১ রান করতে ২০০ বল খরচ করলেও শান্ত ১০১ রান করেন মাত্র ১৩০ বলে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়