শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ১১:৩০ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকেটের নিয়মে বদল চেয়ে সৌরভের দ্বারস্থ সু‌নীল গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : আধুনিক ক্রিকেট বোলারদের জন্য বড়ই নির্মম। ব্যাটারদের মারকাটারি মানসিকতা, অনুকূল নিয়ম, ছোট বাউন্ডারি, দুর্দান্ত সব ব্যাট। সব মিলিয়ে বোলারদের বাঁচার উপায় বিশেষ নেই। এবার এই পরিস্থিতির বদল চেয়ে সরব হলেন কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কর। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে তাঁর আর্জি, এবার অন্তত বোলারদের প্রতি একটু দয়ামায়া দেখানো উচিত।

এমনিতে সাম্প্রতিক অতীতে ক্রিকেটে যে সব নিয়ম তৈরি হয়েছে তার বেশিরভাগই ব্যাটারদের পক্ষে গিয়েছে। সুনীল গাভাসকর চাইছেন অন্তত ওয়াইড বাউন্সারের নিয়মটা একটু বদলে দেওয়া হোক। যাতে পেসাররা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। একটি সংবাদমাধ্যমে তিনি লিখেছেন, ‘ব্যাটারের মাথার সামান্য উপর দিয়ে বল গেলেই ওয়াইড বল হিসাবে ধরা হচ্ছে। এটা একজন ফাস্ট বোলারকে হাত পিছনে বেঁধে বল করতে বলার মতো। গাভাসকরের দাবি, বাউন্সারের ক্ষেত্রে বোলারদের ছাড় দেওয়া উচিত। --- সংবাদপ্রতি‌দিন

লিটল মাস্টার বলছেন, এমনিতেই মাঠে জায়গা থাকলেও বাউন্ডারি ছোট রাখা হয়। আর এখন পিঞ্চ হিটারদের সময়। আগের মতো টেস্ট ব্যাটারদের সময় নয়। তাই গাভাসকরের দাবি, “ব্যাটারের মাথার সামান্য উপর দিয়ে বল গেলেই ওয়াইড ডাকা বন্ধ করতে হবে। ব্যাটারের স্বাভাবিক স্টান্স থেকে মাথার প্রায় এক ফুট উপর পর্যন্ত বল করার অনুমতি দেওয়া উচিত। যা ব্যাটের হাতলের সমান উচ্চতা। এতে ফাস্ট বোলাররা কিছুটা স্বস্তি পাবে।’ কিংবদন্তির সাফ কথা, ব্যাটারের যদি কোনও শটে বাধা না থাকে, তাহলে বোলারের এত বাধা কেন?

কেন সৌরভের কাছে আর্জি জানাচ্ছেন গাভাস্কার? তাঁর যুক্তি, সৌরভ আইসিসির ক্রিকেট কমিটির প্রধান। ওই কমিটিই ক্রিকেটের নিয়মকানুন ঠিক করে। গাভাসকর বলছেন, একটা সময় সীমিত ওভারের ক্রিকেটে বাউন্সার পুরো বন্ধ ছিল। আমি ক্রিকেট কমিটির চেয়ারম্যান থাকাকালীন সেটা ফিরিয়ে আনি। আমি চাই সৌরভও তেমন কিছু করুক। এবার বোলারদের উপর একটু দয়ামায়া দেখান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়