শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ১১:৫৫ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

লা লিগায় জিত‌লো রিয়াল মা‌দ্রিদ, শি‌রোপা জ‌য়ে অ‌পেক্ষা বাড়‌লো বা‌র্সেলোনার

স্পোর্টস ডেস্ক : রোববার (৩ মে) রাতে এসপানিওলকে ২-০ গোলে হারিয়ে কাগুজে সম্ভাবনা টিকিয়ে রেখেছে আলভারো আরবেলোয়ার দল।

ম্যাচের দুই গোলই এসেছে দ্বিতীয়ার্ধে, আর দুটিই করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস। প্রথমার্ধে অবশ্য দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। ৪৩তম মিনিটে ব্রাহিম দিয়াজের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। অন্যদিকে, বিরতির আগে কর্নার থেকে লিন্ড্রো ক্যাব্রেরার হেড দুর্দান্তভাবে ঠেকান গোলরক্ষক লুনিন।

দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পাল্টে দেন ভিনিসিউস। ৫৫তম মিনিটে গঞ্জালো গার্সিয়ার সঙ্গে দারুণ বোঝাপড়ায় প্রথম গোলটি করেন তিনি। এরপর ৬৬তম মিনিটে বেলিংহ্যামের সহায়তায় নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান তারকা।

তবে ম্যাচের শুরুতেই দুঃসংবাদ পায় রিয়াল। ১৪তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন মেন্ডি, যিনি চলতি মৌসুমে ইনজুরির কারণে খুব কম ম্যাচ খেলেছেন।

এই জয়ে ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনা এগিয়ে ১১ পয়েন্টে। আগামী সপ্তাহে দুই দলের মুখোমুখি লড়াইয়ে হার এড়ালেই শিরোপা নিশ্চিত হবে বার্সেলোনার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়