শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ০৬:৪২ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডায় অসদাচরণের শিকার ইরান ফুটবল ফেডা‌রেশ‌নের প্রতি‌নি‌ধিদল 

স্পোর্টস ডেস্ক : কানাডার টরন্টো বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তাদের আচরণ নিয়ে অভিযোগ তুলে ফিরে গেছেন ইরানের ফুটবল ফেডারেশনের একটি প্রতিনিধিদল। ফলে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিতব্য প্রাক-বিশ্বকাপ ফিফা কংগ্রেসে তারা অংশ নিতে পারছেন না। ----  আল-জাজিরা

ইরানের তাসনিম নিউজ এজেন্সি বুধবার (২৯ এপ্রিল) জানায়, ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ, সাধারণ সম্পাদক হেদায়াত মোমবেনি এবং তার ডেপুটি হামেদ মোমেনি বৈধ ভিসা থাকা সত্ত্বেও টরন্টোর পিয়ারসন বিমানবন্দরে পৌঁছে ফিরে যান। তাদের অভিযোগ, অভিবাসন কর্মকর্তাদের ‘অগ্রহণযোগ্য আচরণ’-এর শিকার হয়েছেন তারা। এই প্রতিনিধিদলটি ভ্যাঙ্কুভারের উদ্দেশ্যে রওনা হয়েছিল, যেখানে বিশ্বকাপের আগে ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিনিধিদের নিয়ে এই কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা।

ইরান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ‘সরকারি ভিসা নিয়ে টরন্টো পৌঁছালেও বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তাদের অগ্রহণযোগ্য আচরণ এবং ইরানের সশস্ত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতি অপমানজনক আচরণের কারণে তারা পরের ফ্লাইটেই তুরস্কে ফিরে যান।’

২০২৪ সালে কানাডা ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ডস কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। কানাডিয়ান সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছে, আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মেহদি তাজকে দেশে প্রবেশ করতে দেয়া হয়নি। কানাডা সরকার এক বিবৃতিতে জানায়, ‘ব্যক্তিগত গোপনীয়তার কারণে নির্দিষ্ট কোনো মামলার বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। তবে সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আইআরজিসি কর্মকর্তারা কানাডায় অগ্রহণযোগ্য এবং তাদের এখানে কোনো স্থান নেই।

এদিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনান্দ বলেন, তার জানা অনুযায়ী ইরানি কর্মকর্তাদের প্রবেশের অনুমতি বাতিল করা হয়েছে, তবে সেটি ‘অনিচ্ছাকৃত’ ছিল। তিনি এ বিষয়ে অভিবাসনমন্ত্রী লিনা দিয়াবের দিকে ইঙ্গিত করেন।

মঙ্গলবারের এই ঘটনা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ ঘিরে রাজনৈতিক ও বাস্তব চ্যালেঞ্জগুলোকে আবারও সামনে নিয়ে এসেছে। এখন ইরান নির্বিঘ্নে বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারে কি না সেটিই দেখার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়