শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ০৯:৫২ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ের পর তিন টাইগার পেসারের র‌্যাঙ্কিংয়ে উন্নতি

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। পুরো সিরিজজুড়ে দুর্দান্ত বোলিং করেছে টাইগার পেসাররা। যার প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানার।

প্রায় দুই বছর পর ওয়ানডে ক্রিকেটে ফিরে খুবই কিপ্টে বোলিং করেছেন শরীফুল। নাহিদ রানা দেখিয়েছেন গতির ঝড়। আর মাত্র এক ম্যাচ খেলা মুস্তাফিজ আবারও প্রমাণ করেছেন কেনো তিনি বিশ্বসেরা। সিরিজে এই তিন পেসার মিলে শিকার করেছেন ১৮ উইকেট। --- ডেইলি ক্রিকেট

ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ২৮ নম্বরে এখন শরীফুল। বাংলাদেশিদের মধ্যে তার আগে আর নেই কেউ। মুস্তাফিজেরও হয়েছে উন্নতি। ১৪ ধাপ লাফ দিয়ে ৪১ নম্বরে অবস্থান করছেন টাইগার এই পেসার। তবে সবচেয়ে বড় লাফ দিয়েছেন নাহিদ রানা। কিউইদের বিপক্ষে সিরিজ সেরা হওয়া নাহিদ ১৬ ধাপ এগিয়ে ঢুকেছেন শীর্ষ পঞ্চাশে। বর্তমানে ৪৮ নম্বরে অবস্থান করছেন তিনি।

এদিকে, ওয়ানডে সিরিজে দারুণ ব্যাটিং করেছেন নাজমুল হোসেন শান্ত। একটি ফিফটির পাশাপাশি করেছেন একটি সেঞ্চুরি। তাতেই ১১ ধাপ এগিয়ে ৩২তম শান্ত, আর ১৫ ধাপ এগিয়ে ৬৫ নম্বরে লিটন দাস।

সিরিজ নির্ধারনী ম্যাচে ২ উইকেট শিকার করে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে মেহেদী হাসান মিরাজ।

এদিকে, প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত ব্যাটিংয়ের সুফল পেয়েছেন তাওহীদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। একধাপ করে এগিয়ে ৩৯ ও ৪০ নম্বরে দুজন। বোলারদের মধ্যে এক ধাপ এগিয়ে ১৮তম শেখ মাহেদী হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়