শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ০৭:১০ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি 

স্পোর্টস ডেস্ক : পেশোয়ার জালমির হয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন নাহিদ রানা। বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩ মে লাহোরে এবারের পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে বাবর আজমের সেঞ্চুরির সুবাদে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রান হারিয়ে ফাইনালে ওঠে পেশোয়ার।

নাহিদকে অনাপত্তিপত্র দেওয়ার বিষয়ে বিসিবি জানায়, টিম ম্যানেজমেন্ট ও মেডিকেল টিমের সবুজ সংকেত পাওয়া গেছে। এছাড়া একটি বড় বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার ফাইনালে অংশগ্রহণের গুরুত্ব বিবেচনা করে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

এবারের পিএসএলে অভিষেক হওয়া নাহিদ পেশাওয়ারের হয়ে চার ম্যাচে ৭ উইকেট নেন। এরপর নিউ জিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলতে দেশে ফেরেন ডানহাতি এই ফাস্ট বোলার। তবে ওয়ানডে সিরিজের পর তাকে আর পিএসএলে খেলার ছাড়পত্র দেয়নি বিসিবি। সে সময় জানানো হয়েছিল, আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে তাকে পর্যাপ্ত বিশ্রাম দিতে এই সিদ্ধান্ত নেওয়ার কথা।

তবে বিসিবি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই বুধবার দুপুরে পেশাওয়ারের চেয়ারম্যান জাভেদ আফ্রিদি সামাজিক মাধ্যম এক্সে নাহিদের ফেরার বিষয়টি জানিয়ে লেখেন, পিএসএল ফাইনাল ম্যাচে পেশাওয়ার জালমির হয়ে নাহিদ রানাকে খেলার অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ ভাই তামিম। আগামী ৮ মে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। সেই ম্যাচে নাহিদকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়