শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০৪:২৮ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন‌্য শ্রীলঙ্কার বিপক্ষে বাংলা‌দেশ নারী দল ঘোষণা 

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা নারী দ‌লের কা‌ছে ওয়ান‌ডে সি‌রিজ হে‌রে‌ছে বাংলা‌দেশ। এবার লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য চমক দিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার (২৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়খ করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে একাদশে সুযোগ পেয়েছিলেন অভিজ্ঞ ওপেনার ফারজানা হক পিংকি। কিন্তু দায়িত্ব নিতে পারেননি তিনি। ইনিংস শুরু করতে নেমে ২৬ বলে ১১ রান করেছিলেন ফারজানা।

এমন অবস্থায় টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা হারিয়েছেন ফারজানা। অভিজ্ঞ এই ওপেনারের পরিবর্তে স্কোয়াডে ডাকা হয়েছে শারমিন সুলতানাকে। ফারজানাকে অবশ্য একেবারে বাদ দেওয়া হয়নি, রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়।

শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় ৬ বছর পর জাতীয় দলে ফিরেছিলেন এই ওপেনার। ৫০ ওভারের খেলায় অবশ্য তিনিও ভালো করতেক পারেননি। তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৪২ রান। এর মধ্যে রানের খাতা খোলার আগেই ফিরেছিলেন প্রথম ম্যাচে। এছাড়া স্ট্যান্ডবাই তালিকায় আছেন শরিফা খাতুন, ফারজানা ইয়াসমিন ও তাজ নেহার আছেন।টি-টোয়েন্টি সিরিজ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ২৮ এপ্রিল মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। একই মাঠে পরের দুই ম্যাচ যথাক্রমে ৩০ এপ্রিল ও ২ মে। সবগুলো ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড --

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়