শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ১১:৪৪ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সাউদাম্পটনকে হা‌রি‌য়ে টানা চতুর্থবার এফএ কা‌পের ফাইনালে ম্যানচেস্টার সি‌টি

স্পোর্টস ডেস্ক : সমানতা‌লে লড়াই হ‌লেও যু‌দ্ধে জয়ী হ‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি। শনিবার (২৫ এপ্রিল) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের সেমিফাইনালে সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ফিন এজাজের গোলে পিছিয়ে পড়ার পর জেরেমি ডকু ও নিকো গঞ্জালেসের গোলে ফাইনাল নিশ্চিত করে সিটিজেনরা।

বলের দখল ও আক্রমণে একক আধিপত্য ছিল পেপ গার্দিওলার দলের। ৬৯ শতাংশ বল পজেশন ধরে রেখে ২৪টি শট নিয়েছে ম্যানসিটি, যার ৬টি লক্ষ্যে ছিল। বিপরীতে সাউদাম্পটনের ৪ শটের ৩টিই লক্ষ্যে ছিল। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ধরে রাখে গার্দিওলার দল। তবে সিটিজেনদের একের পর এক সুযোগ নষ্টের মাঝেও চমক দেখায় চ্যাম্পিয়নশিপে খেলা সাউদাম্পটন। ৭৯ মিনিটে ফিন এজাজের অসাধারণ এক গোলে এগিয়ে যায় সেইন্টরা।

মাঝমাঠে প্রতিপক্ষের থেকে বল কেড়ে পাল্টা আক্রমণে উঠে সাউদাম্পটন। কয়েকজন সতীর্থের পা ঘুরে বল এজাজের কাছে আসে এবং শরীরটাকে পুরো ঘুরিয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরাল উঁচু শটে জাল খুঁজে নেন এই ইংলিশ মিডফিল্ডার।

গোলের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি সিটি। তিন মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে জোরাল শট নেন ডকু, বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে দিক বদলে জালে জড়িয়ে যায়। ৮৭ মিনিটে জয়সূচক গোলের দেখা পায় ম্যানসিটি। দূরপাল্লার বুলেট শটে বল জালে পাঠান গঞ্জালেস।

এই নিয়ে টানা চতুর্থ মৌসুম এফএ কাপের ফাইনালে উঠল ম্যানসিটি। ফাইনালে তারা খেলবে আরেক সেমিফাইনালে চেলসি ও লিডস ইউনাইটেডের মধ্যে বিজয়ী দলের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়