শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ১০:৪১ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিশ্চিয়া‌নো রোনালদোর জন্য ফের্নান্দেস বিশ্বকাপ জিততে চান

স্পোর্টস ডেস্ক : ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের বড় বড় সব ট্রফি জিতলেও বিশ্বকাপের শিরোপা এখনও অধরা আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। আসন্ন বিশ্বকাপ জিতে পর্তুগিজ মহাতারকার ক্যারিয়ারকে পূর্ণতা দিতে চাওয়ার কথা জানিয়েছেন তার জাতীয় দল সতীর্থ ব্রুনো ফের্নান্দেস।আগামী ১১ জুন উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া বিশ্বকাপটি হতে যাচ্ছে ৪১ বছর বয়সী রোনালদোর ষষ্ঠ বিশ্বকাপ।

শুক্রবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ওয়েন রুনির সঙ্গে এক সাক্ষাৎকারে ফের্নান্দেস বলেন, ক্রিশ্চিয়ানোকে সঙ্গে নিয়ে এই শেষ বিশ্বকাপটি জয় করতে পারা হবে অসাধারণ কিছু। ---- অলআউট স্পোর্টস

আমি সত্যিই আশা করি আমরা এটি করতে পারব। কেবল পর্তুগালের জন্য নয়, ক্রিশ্চিয়ানো ফুটবল এবং এই বিশ্বের জন্য যা কিছু করেছেন, তার জন্য এটি হওয়া উচিত।

ইউনাইটেড অধিনায়ক ও পর্তুগিজ মিডফিল্ডার ফের্নান্দেসের সঙ্গে ইতোমধ্যে দুইবার উয়েফা নেশন্স লিগ জিতেছেন রোনালদো। এর আগে ২০১৬ সালে পর্তুগালকে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ইউরো জেতাতে ভূমিকা রাখেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা।

বিশ্বকাপ না জেতা সর্বকালের সেরা ফুটবলারদের একজন মনে করা হয় রোনালদোকে। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড ১৪৩ গোলের মালিকও তিনি।

ফিফা র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে থাকা পর্তুগাল এবারের বিশ্বকাপে আছে ‘কে’ গ্রুপে। আগামী ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে রোনালদো-ফের্নান্দেসরা। গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়