শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০৯:০২ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই

চলে গেলেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ শনিবার ৭৩ বছর বয়সে না ফেরার দেশে পারি জমান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করে। 

১৯৯৭ সালে শ্রীলংকায় অনুষ্ঠিত এশিয়া কাপের সাত ম্যাচে টিভি আম্পায়ার বা থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন মোহাম্মদ আসগর।  ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন আম্পায়ারিং করা আসগর ২০২১ সালে সর্বশেষ ঘরোয়া ক্রিকেটে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন।

১৯৯৭ সালে কলম্বোতে অনুষ্ঠিত এশিয়া কাপে বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে আগে ব্যাটে করে ৩১৯ রান করে পাকিস্তান। টার্গেঠ তাড়া করতে নেমে দারুণ খেলছিলেন আতহার আলী খান।

৮২ রান করার পর সাকলায়েন মুশতাকের করা বলটি ধরে উইকেট ভেঙে দেন উইকেটকিপার মঈন খান। মাঠের আম্পায়াররা টিভি আম্পায়ার মোহাম্মদ আসগরের কাছে সিদ্ধান্ত জানতে চান। টিভি রিপ্লেতে দেখা যায়, আতহারের পা ক্রিজের ভেতরে থাকলেও তা ছিল শূন্যে। স্বাভাবিকভাবেই আউট দিয়ে দেন আসগর। কিন্তু ওই সিদ্ধান্ত মানতে বাংলাদেশের সমর্থকদের কষ্টই হয়েছে। 

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়