শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ১১:৩৯ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ইরানকে বাদ দি‌য়ে ইতালিকে বিশ্বকাপে খেলা‌নোর প্রস্তাব উড়িয়ে দিলেন ইতালির ক্রীড়ামন্ত্রী

স্পোর্টস ডেস্ক : বুধবার (২২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলি ফিফার কাছে প্রস্তাব দিয়েছেন, প্লে-অফে বসনিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া ইতালিকে দ্রুত বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হোক। তার যুক্তি ছিল, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির ‘ঐতিহ্য’ তাদের অন্তর্ভুক্তির যথেষ্ট কারণ হতে পারে।

তবে এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ইতা‌লির ক্রীড়ামন্ত্রী আ‌ন্দ্রেয়া আবোদি। স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, '২০২৬ বিশ্বকাপে ইতালির সম্ভাব্য পুনরায় যোগ্যতা অর্জনের বিষয়টি প্রথমত সম্ভব নয়, দ্বিতীয়ত উপযুক্তও নয়। কোনটি আগে আসে, জানি না। যোগ্যতা অর্জন করতে হয় মাঠে। -- সময়‌নিউজ

অন্যদিকে, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের দুটি গ্রুপ ম্যাচ হওয়ার কথা লস এঞ্জেলেসে এবং একটি সিয়াটলে। যদিও ম্যাচগুলো সহ-আয়োজক মেক্সিকোতে সরিয়ে নেয়ার আলোচনা হয়েছিল, সেটি বাস্তবায়নের সম্ভাবনা খুব কম।

ইরান এখনো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কোনো অনুরোধ করেনি। গত মাসে ফিফা সভাপতি ইনফান্তিনো জানিয়েছেন, ইরান বিশ্বকাপে থাকবে।

যদি কোনো কারণে ইরানের অবস্থান বদলাতেও হয়, তবুও ইতালিকে নেয়ার যৌক্তিকতা নেই বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এশিয়ার পরবর্তী সর্বোচ্চ র‌্যাঙ্কিংধারী দল সংযুক্ত আরব আমিরাতকে সবচেয়ে সম্ভাব্য বিকল্প হিসেবে ধরা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়