শিরোনাম
◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন!

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০১:১৪ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ফরাসি তারকা কোনা‌তে লিভারপুলেই থাকছেন 

স্পোর্টস ডেস্ক : চু‌ক্তির মেয়াদ চলতি মৌসুমেই শেষ হতে যাচ্ছে। তবে লিভারপুলে পথচলা আরও দীর্ঘ করতে চান ইব্রাহিমা কোনাতে। ফরাসি ডিফেন্ডার বলেছেন, অ্যানফিল্ডের ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করার খুব কাছে আছেন তিনি।

লাইপজিগ থেকে ২০২১ সালে পাঁচ বছরের চুক্তিতে লিভারপুলে যোগ দেন কোনাতে। চলতি মৌসুমের পর নতুন ক্লাবে যোগ দিতে পারেন তিনি, এমন গুঞ্জনও আছে। যেখানে রেয়াল মাদ্রিদের নামও শোনা যায়। সেসব উড়িয়ে দিলেন ২৬ বছর বয়সী ফুটবলার।

এভারটনের বিপক্ষে রোববার ২-১ ব্যবধানে জয়ের পর লিভারপুলে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন কোনাতে।
নিশ্চিতভাবে, আগামী মৌসুমেও আমার এখানে থাকার জোর সম্ভাবনা রয়েছে। আমি সবসময় এটাই চেয়েছি। --- বি‌ডি‌নিউজ

আমি চুক্তি চূড়ান্ত হওয়ার অপেক্ষায় আছি। তবে যখন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, তখন রিচার্ডকে (স্পোর্টিং ডিরেক্টর) জিজ্ঞেস করবেন, সেপ্টেম্বর-নভেম্বরে আমি তাকে কী বলেছিলাম, যখন কেউ এসব নিয়ে কথা বলা শুরুও করেনি। তিনি তখন এমন কিছু জানাবেন, যা সবাইকে চুপ করিয়ে দেবে। লিভারপুলের জার্সিতে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭৮ ম্যাচ খেলেছেন কোনাতে। সাতটি গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়