শিরোনাম
◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন!

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ১১:২৪ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ফুটবল বিশ্বকা‌পে স্বপ্নের ব্রাজিল এখন সংশয়ের নাম

স্পোর্টস ডেস্ক :ব্রাজিল ফুটবলে দীর্ঘদিনের হতাশা এখন সমর্থকদের মনেও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। ২০০২ সালের পর থেকে আর বিশ্বকাপ জিততে না পারায় এবং সাম্প্রতিক বছরগুলোর ব্যর্থতার জন্য  ব্রাজিলকে ঘিরে আশা ক্রমশ কমে আসছে। 

সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, ব্রাজিলিয়ান সমর্থকদের বড় একটি অংশই এখন বিশ্বকাপ নিয়ে খুব একটা আগ্রহী নন। ৫৪ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা এবারের বিশ্বকাপ নিয়ে বিশেষ আগ্রহ অনুভব করছেন না। মাত্র ১২ শতাংশ উত্তরদাতা রোমাঞ্চিত বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে ৬৮ শতাংশ ব্রাজিলিয়ান মনে করেন, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা খুবই কম। --- আজকাল

সমীক্ষাটি ২০২৩ সালের এপ্রিল মাসে শুরু করা হয়েছিল। সম্প্রতি এর ফল প্রকাশ করা হয়েছে। এতে উঠে এসেছে, ব্রাজিল ফুটবলকে ঘিরে জনমনে এমন হতাশা আগে কখনও এতটা তীব্র ছিল না বলে মনে করছেন বিশ্লেষকরা। 
দলের সাম্প্রতিক পারফরম্যান্সও এই মনোভাবের পিছনে বড় কারণ।  বিশ্বকাপের বাছাইপর্বে ব্রাজিল পঞ্চম স্থানে থেকে মূল পর্বে জায়গা করে নেয়। সেই সময়ে আর্জেন্টিনার বিরুদ্ধে  দু'বার হার এবং জাপানের মতো দলের কাছেও পরাজয়, সব মিলিয়ে দলের ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছে। 

অন্যদিকে, ২০২৬ বিশ্বকাপকে ঘিরে দল গঠন ও পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে চোট ও অনিশ্চয়তার মধ্যে থাকা নেইমারকে নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ৪৭ শতাংশ ব্রাজিলিয়ান মনে করেন নেইমারকে দলে রাখাই উচিত নয়।  ৪৫ শতাংশ তাঁর অন্তর্ভুক্তির বিরুদ্ধে মত প্রকাশ করেছেন।  বাকি ৮ শতাংশ এ বিষয়ে কোনও স্পষ্ট অবস্থান জানাননি। 

সব মিলিয়ে, একসময়ে বিশ্ব ফুটবলে আধিপত্যের প্রতীক হিসেবে দেখা ব্রাজিল এখন নিজেদের পুরনো ছন্দ ফিরে পাওয়ার অপেক্ষায়। সমর্থকদের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারলেই কেবল বদলাতে পারে এই ছবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়