শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ১২:৩২ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন

স্পোর্টস ডেস্ক : ‌দ্বিতীয় ধাপে আরও ১৭১ জন খেলোয়াড়ের হাতে ক্রীড়া কার্ড তুলে দেওয়া হয়েছে। রোববার (১৯ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মিলনায়তনে খেলোয়াড়দের হাতে কার্ড তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পেশাগত স্বীকৃতির স্মারক হিসেবে ক্রীড়া কার্ডের পাশাপাশি খেলোয়াড়দের এক লাখ টাকা করে ভাতা প্রদান করা হয়  ।

ফুটবলে ১৮ জন পুরুষ ও ১৮ জন নারী, হকিতেও ১৮ জন করে নারী ও পুরুষ, ভলিবলে ১৪ জন, দাবায় ১১ জন, আর্চারিতে ১১ জন, হ্যান্ডবলে ১০ জন, ভারোত্তোলনে ১০ জন, জিমন্যাস্টিক্সে ৯ জন, সাঁতারে ৬ জন, শ্যুটিং ও টেবিল টেনিসে ৫ জন করে, উশু ও সাইক্লিংয়ে ৪ জন করে, জুডোতে ৩ জন, কিক বক্সিং, টেনিস ও বডি বিল্ডিংয়ে ২ জন করে এবং ট্রায়থলনে ১ জনসহ মোট ১৭১ জনকে ক্রীড়া কার্ড দেওয়া হয়।

গত ৩০ মার্চ প্রথম পর্যায়ে ১২৯ জনকে এই কার্ড ও ভাতা প্রদান করা হয়েছিল। এখন পর্যন্ত মোট ৩০০ জন ক্রীড়াবিদ এই বিশেষ সুবিধার আওতায় আসলেন। সরকার পর্যায়ক্রমে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এই কার্ড প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘ক্রীড়াকে একটি স্থায়ী ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের মূল উদ্দেশ্য। কার্ডধারী প্রতিটি খেলোয়াড়কে বিশেষ বীমা সুবিধার আওতায় আনা হবে এবং মাঠের পারফরম্যান্স চলাকালীন বা ব্যক্তিগত জীবনে যেকোনো ইনজুরিতে তারা অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা সেবা লাভ করবেন।

প্রতিমন্ত্রী ব‌লেন, ‘খেলোয়াড়দের মান ধরে রাখতে প্রতি চার মাস অন্তর তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে এবং সেই মূল্যায়নের ভিত্তিতে নিয়মিত তালিকা নবায়নের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়