শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ১০:৪৩ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা

স্পোর্টস ডেস্ক : অনেকেই বলছেন, আগামী জুন মাস থেকে যে ফুটবল বিশ্বকাপ শুরু হবে, তা সম্ভবত টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে রাজনীতি প্রভাবিত বিশ্বকাপ। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে, মধ্যপ্রাচ্যের দেশটির বিশ্বকাপ খেলা নিয়ে তীব্র টানাপোড়েন চলছে। এবার প্যালেস্টাইন নিয়েও শুরু হয়ে গেল।

চলতি মাসে কানাডার ভ্যান্তভারে ফিফার সদস্য দেশগুলোর মধ্যে প্রাক্-বিশ্বকাপ বৈঠক হওয়া হবে। যে বৈঠকে যোগ দেওয়ার কথা প্যালেনস্টাইনেরও। কিন্তু কোনও এক ‘অজানা’ কারণে প্যালেস্টাইন ফুটবল সংস্থার তিন কর্মকর্তা‌কে ভিসা বাতিল করে দিল কানাডা। যা নিয়ে তীব্র শোরগোল পড়ে গিয়েছে বিশ্ব ফুটবলমহলে। পদাধিকারীদের সঠিক আবেদন সত্ত্বেও কানাডার ভিসা বাতিল হয়ে যাওয়ায় চটে গিয়েছে প্যালেস্টাইন ফুটবল ফেডারেশন। তারা সোচ্চার ভাবে ফিফার হস্তক্ষেপের দাবি জানিয়েছে পুরো বিষয়ে।

অনেকেই আশঙ্কা করছেন, যা চলছে, যে ভাবে সব কিছু ঘটছে, তাতে বিশ্বকাপ চলাকালীন কয়েকটা দেশের চলাফেরা-যাতায়াতের উপর না বেসরকারি নিষেধাজ্ঞা জারি হয়ে যায়। ইতিমধ্যেই বলাবলি চলছে, হাইতি, ইরান, আইভরি কোস্ট এবং সেনেগাল-এই চার দেশের সমর্থকদের বেশ কিছু কড়াকড়ির আওতায় আনা হবে বিশ্বকাপ চলাকালীন। আগামী ৩০ এপ্রিল ভ্যাঙ্কুভারে বার্ষিক ফিফা কংগ্রেসের বৈঠক হবে। যা আদতে বিশ্বকাপের ঢাকে কাঠি।

টুর্নামেন্ট শুরু হবে আগামী ১১ জুন, মেক্সিকো সিটিতে। যে টুর্নামেন্ট হবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো-এই তিন দেশজুড়ে। প্যালেস্টাইন কর্তারা ভেবে রেখেছিলেন, ফিফা কংগ্রেসে যোগ দিয়ে ইজরায়েল নিয়ে অভিযোগ জানাবেন। বলবেন যে, প্যালেস্টাইনের দখল করা জমিতে প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট খেলে চলেছে ইসরায়েল। স্বয়ং প্যালেস্টাইন ফুটবল সংস্থার প্রেসিডেন্ট জিবরিল রাজুব তা ভেবে রেখেছিলেন। কিন্তু তাঁর ভিসাই বাতিল করে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়