শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ১১:২১ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আবা‌রো লিভারপুলকে হারিয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সেমিফাইনালে পিএসজি

স্পোর্টস ডেস্ক : জ‌য়ের জন‌্য লড়াই ক‌রে‌ছে লিভারপুল।‌কিন্তু স্বপ্ন পূর‌ণে আগের ব্যবধান ঘুচিয়ে দিতে অসাধারণ কিছু করতে হতো লিভারপুলের। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তুলে তারা চেষ্টা করল বটে কিন্তু জালের দেখা পেল না। উল্টো উসমান দেম্বেলের নৈপুণ্যে আরেকটি জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠল পিএসজি।

অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে ২-০ গোলে জিতেছে পিএসজি। দুটি গোলই করেছেন দেম্বেলে। ঘরের মাঠে ২-০ ব্যবধানে জয়ী দলটি দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল।

প্রথমার্ধে গোলের জন্য কেবল চারটি শট নিতে পারা লিভারপুল বাকি অংশে শট নেয় আরও ১৭টি, যদিও মাত্র পাঁচটি শটই লক্ষ্যে ছিল তাদের। আর পিএসজি ১২ শটের ছয়টি রাখতে পারে লক্ষ্যে। 

মাঠে বল গড়ানোর আগেই গ্যালারি থেকে ভেসে আসছিল গর্জন, প্রিয় দলকে উদ্বুদ্ধ করতে স্বাগতিক সমর্থকরা গাইছিল গান। যদিও, প্রথমার্ধে বল দখলে রাখার পাশাপাশি আক্রমণে আধিপত্য ধরে রাখে পিএসজি। অবশ্য পরিষ্কার সুযোগ তৈরি করতে ভুগছিল দুই দলই।

ঘড়ির কাঁটা আধা ঘণ্টা ছোঁয়ার আগে বড় ধাক্কা লাগে লিভারপুল শিবিরে; চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন উগো একিটিকে। বদলি নামেন মোহামেদ সালাহ।

মাঠে নামার পরক্ষণেই দলকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করেন সালাহ। তার ডি-বক্সে বাড়ানো ক্রসে কোনোমতে পা ছোঁয়ান মিলোস কেরকেস, ঝাঁপিয়ে কোনোমতে বল আটকান গোলরক্ষক। তারপরও সুযোগ ছিল, আলাগা বলে শট নেন ভার্জিল ফন ডাইক, গোলমুখে অবিশ্বাস্যভাবে স্লাইড করে দলকে বাঁচান মার্কিনিয়োস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়