শিরোনাম
◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন!

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ০৭:৪১ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘানায় ফুটবল দলের বাসে হামলা, গুলিতে নিহত তরুণ ফুটবলার

কী এমন বয়স হয়েছিল ডমিনিক ফ্রিম্পংয়ের—২০ বছর! এই বয়সেই তাঁকে চলে যেতে হলো পৃথিবী ছেড়ে। টিম বাসে ফেরার সময় সশস্ত্র ডাকাতদের হামলায় খুন হয়েছেন ঘানাইয়ান এই ফুটবলার।

মর্মান্তিক এই ঘটনাটা ঘটেছে গত রোববার। ঘানার প্রিমিয়ার লিগে সামারটেক্সের বিপক্ষে ম্যাচ খেলে বেরেকুম চেলসির অন্যান্য খেলোয়াড়দের সঙ্গেই বাসে করে ফিরছিলেন তিনি। পথে দলকে বহনকারী বাসে ডাকাতদের সশস্ত্র হামলায় তরুণ উইঙ্গার ফ্রিম্পং খুন হন বলে জানিয়েছে ঘানার ফুটবল অ্যাসোসিয়েশন। দক্ষিণ ঘানার সামরেবোয়ি শহরে ম্যাচ খেলে খেলার পথে গোয়াসো-বিবিয়ানি সড়ককে বেরেকুম বাস হামলার শিকার হয়। গতকাল এক বিবৃতিতে বেরেকুম চেলসির জানায়, সশস্ত্র ডাকাতরা রাস্তা আটকে বাস থামাতে বাধ্য করে। চালক বাসটি ঘোরানোর চেষ্টা করলে মুখোশধারী হামলাকারীরা গুলি চালাতে শুরু করে। এ সময় খেলোয়াড় ও স্টাফরা প্রাণ বাঁচাতে পাশের ঝোপে ছুটে গিয়ে আশ্রয় নেন। কিন্তু আশ্রয় নিতে পারেননি ফ্রিম্পং। হামলায় মারা যান তিনি।

ফ্রিম্পংয়ের মৃত্যুতে শোক জানিয়ে এক বিবৃতিতে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন বলছে, ‘শুধু বেরেকুম চেলসির জন্য নয়, পুরো ঘানার ফুটবলের জন্যই বড় ক্ষতি। ডমিনিক ছিলেন সম্ভাবনাময় এক তরুণ, যার নিষ্ঠা ও খেলাধুলার প্রতি ভালোবাসা আমাদের লিগের চেতনা তুলে ধরত।’

এর আগে ২০২৩ সালেও সামারটেক্সের মাঠে ম্যাচ শেষে লেগন সিটিসের দলীয় বাসে একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল, যদিও সে ঘটনায় কেউ হতাহত হয়নি। সবশেষ র ঘরোয়া প্রতিযোগিতায় দলগুলোর যাতায়াতের নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে সংস্থাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়