শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৬, ১২:২৮ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে আর্সেনাল। তাদের কাছে সুযোগ ছিল সম্ভাব্য চারটি শিরোপা জয়ের। তবে মৌসুমে খেলা প্রথম ফাইনালেই হেরে গেল গানাররা। ফাইনালে দাপট দেখিয়েও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ল আর্তেতার দল।

ইএফএল কাপ ফাইনালে আক্রমণে দুই দল সমানে সমান থাকলেও বল দখলে বেশ এগিয়ে ছিল আর্সেনাল। প্রথমার্ধে আর্সেনাল বেশকিছু গোলের সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয়। -- সময় নিউজ

প্রথম হাফের মতো দ্বিতীয় হাফেও বল দখলে আধিপত্য দেখায় গানাররা। তবে চার মিনিটে দুই গোল করে আর্সেনালের সমর্থকদের স্তব্ধ করে দেন নিকো ও'রাইলি।

ম্যাচের ৬০তম মিনিটে ও'রাইলি সিটিকে লিড এনে দেন। তার চার মিনিট পর আবারও গোলের উল্লাসে মাতে সিটিজেনরা। এবারের গোল স্কোরারও সেই ও'রাইলি। শেষ দিকে আর্সেনাল অনেক চেষ্টা করেও একটিও গোল করতে পারেনি। ফলে তাদের ইএফএল কাপ শিরোপা জয়ের অপেক্ষা আরও বাড়ল। ১৯৯২-৯৩ মৌসুমে শেষবার এই শিরোপা জিতেছিল আর্সেনাল।

এদিকে নবমবার ইএফএল কাপের শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। যা তাদের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাধারী দল হিসেবেই রাখল। ইএফএল কাপ সর্বোচ্চ ১০বার জিতেছে লিভারপুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়